কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২০ জানুয়ারি ।
সাম্প্রতিক পোস্ট
আজকের দিনে ভারত :
১৮১৭ সালে আজকের দিনে হিন্দু কলেজ শুরু হয়। পরে যার নাম হয় প্রেসিডেন্সি কলেজ।
১৮৭০ সালে আজকের দিনে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৯৪৫ সালের আজকের দিনে অজিত দোভালের জন্ম হয়।
১৯৫৩ সালে আজকের দিনে অভিনেতা, গায়ক, পরিচালক, সুরকার অঞ্জন দত্ত জন্ম গ্রহণ করেন।
১৯৮৮ সালে আজকের দিনে সীমান্ত গান্ধীর (খান আব্দুর গফফর খান) মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৬৯ সালের আজকের দিনে আমানুল্লাহ আসাদুজ্জামান পুলিশের হাতে মারা যান। তাঁকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান আসাদের শার্ট কবিতাটি রচনা করেছেন।
১৯৭২ সালে আজকের দিনে বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৮১ সালে আজকের দিনে মাদার টেরেসা ঢাকা আসেন।
১৯৯৭ সালে আজকের দিনে বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
২০২১ সালের আজকের বাংলাদেশের প্রথম নারী ইঞ্জিনিয়ার খালেদা শাহারিয়ারের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১২৬৫ সালে আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
১৮৪১ সালে আজকের দিনে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
১৮৯২ সালে আজকের দিনে আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়।
১৯০৫ সালে আজকের দিনে দক্ষিন আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবথেকে বড় হীরা পাওয়া যায় যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট।
১৯২৫ সালে আজকের দিনে ব্রিটেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৪ সালে আজকের দিনে বার্লিনে ব্রিটেন ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে।
১৯৫৫ সালে আজকের দিনে চীন-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯ সালে আজকের দিনে জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯৩ সালে আজকের দিনে বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯৭ সালে আজকের দিনে ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেন।
২০০৯ সালে আজকের দিনে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে বারাক ওবামা ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
২০১৩ সালে আজকের দিনে জাপানি কবি টয় শিবাটা পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান