সববাংলায়

৬ শ্রাবণ | ২৩ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৬ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ২৩ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৬ শ্রাবণ | ২৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বালগঙ্গাধর তিলকের জন্মদিন। তিনি একাধারে একজন ভারতীয় পণ্ডিত, জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ‘ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের জনক’ হিসেবে৷ মহারাষ্ট্রে তাঁর হাত ধরেই প্রথম গণেশ পুজো চালু হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bal-gangadhar-tilak/
  • আজ চন্দ্রশেখর আজাদের জন্মদিন। ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম বিখ্যাত মুখ তিনি। রামপ্রসাদ বিসমিল প্রতিষ্ঠিত হিন্দুস্তান রিপাবলিকান এ্যসোসিয়েশনের নাম পরিবর্তন করে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি নাম রাখেন তিনি। ইংরেজ পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য নিজেই নিজেকে গুলি করে মৃত্যুবরণ করেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-azad/
  • আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সাহিত্যের এক প্রবাদপ্রতিম ঔপন্যাসিক তিনি। হাঁসুলি বাঁকের উপকথা ও গণদেবতা তাঁর কালজয়ী সৃষ্টি। তাঁর উপন্যাসকে ভিত্তি করেই সত্যজিৎ রায় বানিয়েছিলেন জলসাঘর ছবিটি। সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত নোবেল পাননি। বাংলা সাহিত্যের এই অমর কথাশিল্পীর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tarasankar-bandyopadhyay/
  • আজ তাজউদ্দীন আহমেদের জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতা-যুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসেবে অস্থায়ী সরকার পরিচালনা করেছিলেন তিনি। ঐতিহাসিক ছয় দফা দাবির খসড়াও তাঁরই তৈরি করা। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা যেমন নিয়েছিলেন তেমনি মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবেও প্রমাণ করেছিলেন নিজেকে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই রাজনৈতিক নেতা মুজিবের প্রধানমন্ত্রীত্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছিলেন৷ পরবর্তীকালে রাষ্ট্রপতি মোস্তাকের নির্দেশে তাঁকে জেলের মধ্যে হত্যা করা হয়েছিল। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tajuddin-ahmad/
  • আজ হাইলে সেলাসির জন্মদিন। ইথিওপিয়ার শেষ সম্রাট ছিলেন তিনি। ইথিওপিয়ায় সর্বপ্রথম লিখিত সংবিধান প্রবর্তন তাঁর হাত ধরেই হয়েছিল। ইতালির ফ্যাসিবাদী সাম্রাজ্যের আক্রমণের হাত থেকে ইথিওপিয়াকে বেশ কয়েকবার রক্ষা করেছিলেন তিনি। রাস্তাফারি নামে একটি বিশেষ ধর্মীয় বিশ্বাসের প্রবর্তক ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/haile-selassie/
  • আজ যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যুদিন। বার্মা অয়েল কোম্পানিতে ধর্মঘট চলাকালীন ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্য চল্লিশ হাজার টাকা ঋণ করেছিলেন তিনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সুযোগ্য শিষ্য হয়ে আজীবন অহিংস আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী, দক্ষ আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের এক উজ্জ্বল জ্যোতিষ্ক যতীন্দ্রমোহন সেনগুপ্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jatindra-mohan-sengupta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-23

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভস্মে ঘি ঢালা প্রবাদটি নিয়ে একটি প্রাচীন গল্প প্রচলিত আছে৷ এক ব্যক্তি কিছুদিনের জন্য কাজের সূত্রে বাইরে যায়৷ বাড়ি ফিরে এসে সে স্ত্রীকে জিজ্ঞেস করে, “সঞ্চয় করেছ? ঋণী করেছ? ভস্মে ঘি ঢেলেছ?” কেন তিনি এই রকম বলেছিলেন, এই প্রবাদটির অর্থই বা কি সেসব নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhasme-ghee-dhala
  • ১৯৮৪ সালে স্বাধীন খালিস্তানের দাবিতে পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বলেছিল। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক খালিস্তান তৈরির পরিকল্পনায় শিখ সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছিলেন জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে। আন্দোলন দমনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নির্দেশে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনী ও পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের যে সংঘর্ষ হয় তাই অপারেশন ব্লু স্টার নামে খ্যাত। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/operation-blue-star/
  • যেকোনো দেশের গুপ্তচর সংস্থা সেই দেশের সুরক্ষায় নিজেদের একটি আলাদা মাত্রা রাখে। বিদেশি গতিবিধিতে নজর রাখাই হোক বা জঙ্গীদের চক্রান্তের খবর রাখা এইসব কাজে এই সংস্থাগুলি সক্রিয় থাকে। বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থাগুলির মধ্যে একটি শক্তিশালী সংস্থা হল ভারতের (RAW) পুরো কথাটি হল রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (Research And Analysis Wing)। বিস্তারিত জানতে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/raw/

৬ শ্রাবণ | ২৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি ছিলেন রবীন্দ্রোত্তর পর্বের একজন যথার্থ শিল্পী। ছোটোগল্প থেকে উপন্যাস এবং নাটকে চলমান জীবনকে রূপ দিয়েছেন তিনি। তাঁকে বাংলা আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়। মানব চরিত্র এবং প্রকৃতি তাঁর উপন্যাসের প্রধান উপজীব্য। তারাশঙ্করের জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর উপন্যাসে আঞ্চলিকতার প্রভাব। তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/NxjkJ1z2zTc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কার্ত্তিক মল্লিকের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘বৈশাখের আগমনে’ শুনুন এখানে https://youtu.be/asHLIbpA6BU

৬ শ্রাবণ | ২৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৬ শ্রাবণ | ২৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi
  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading