সববাংলায়

চোয়খোর দুয়েচেন

তিব্বতীয় বৌদ্ধ ক্যালেন্ডার অনুযায়ী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান চারটি পবিত্র দিনের একটি হল ২০শে জুলাই। তিব্বতীয় ভাষায় চোয়খোর দুয়েচেন মানে ‘ধর্মচক্রের প্রথম আবর্তন’।

ভগবান বুদ্ধ বোধিলাভের পর টানা সাত সপ্তাহ কোন ধর্ম উপদেশ দেননি। তিনি তাঁর পাঁচ বন্ধুকে খুঁজতে থাকেন এই সময় যাদের সাথে তিনি মোক্ষলাভের জন্য বেরিয়ে ছিলেন। অবশেষে দেখা হয় তাদের সাথে এবং সারনাথে তিনি এদের উপদেশ দান করেন জীবনের আসল চারটি সত্য নিয়ে। এই উপদেশ সারারাত ধরে চলে। ভোর হলে এই পাঁচজন তাঁর প্রথম শিষ্য হন যারা তিনটি রত্ন গ্রহন করেন- বুদ্ধ, ধর্ম ও সংঘ।

সারনাথে বুদ্ধের এই প্রথম ধর্মোপদেশ দান ও জীবনের প্রধান চারটি সত্য নিয়ে শিক্ষা দানকে সম্মান জানিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে উৎসব পালন করে তাকে বলে চোয়খোর দুয়েচেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো বুদ্ধের এই প্রথম ধর্মোপদেশ দানকে ‘ধর্মচক্রের প্রথম আবর্তন’ বলে। এই দিনটি উপবাস, গরীবদের খাদ্য দান ও কোনরকম দুষ্কর্ম থেকে বিরতির মাধ্যমে উদযাপিত হয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading