মাতৃ দিবস নিয়ে যতটা উন্মাদনা দেখা যায়, তুলনায় ‘পিতৃ দিবস’ নিয়ে উন্মাদনা অনেকটাই কম। আমরা অনেকেই কিন্তু পিতৃ দিবসের ইতিহাস জানি না। চলুন আজ একটু জেনে নেওয়া যাক।
আমেরিকায় অ্যানা জারভিস নামে এক সমাজ কর্মীর উদ্যোগে মে মাসের দ্বিতীয় রবিবারের মাতৃ দিবস পালন শুরুর করার পর একই ভাবে পিতাকে মর্যাদা দান ও সন্তানের জীবনে পিতার ভুমিকার কথা মাথায় রেখে ‘পিতৃ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯০৮ সালের ৫ই জুলাই আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্ত শহরে।পরবর্তীকালে একের পর এক মার্কিন রাষ্ট্রপতির প্রচেষ্টা সত্ত্বেও সরকারি ভাবে দিনটিকে মান্যতা দেওয়া সম্ভব হয়নি। শেষে ১৯৬৬ সালে মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে ‘পিতৃ দিবস’ হিসেবে পালনের সম্মতি দেন।এরপর ১৯৭২ সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন দিনটিকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করে একটি আইন প্রণয়ন করেন।
ভারতসহ পৃথিবীর ্প্রায় সাতটি দেশে জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি পালন করা হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান