সববাংলায়

উট কাঁটা চিবিয়ে খেতে পারে কিভাবে

পাগলে কি না বলে/ছাগলে কি না খায়!ছাগল কি কি খায়, অখাদ্য কুখাদ্য সব খায় কি না সে সম্পর্কে বিতর্ক থাকলেও থাকতে পারে কিন্তু ছাগল আর যাই খাক ছ ইঞ্চি কাঁটাওলা ক্যাকটাস যে খায় না সে বিষয়ে কোন সন্দেহ নেই । এই ‘স্পেশাল ডিশ’টি খাওয়ার মত হিম্মত এই পৃথিবীতে একজনেরই আছে। সেটা উটের আর সেই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।কিন্তু উট কাঁটা চিবিয়ে খেতে পারে কিভাবে?

প্যাপিলাই
প্যাপিলাই

 

উটের ঠোঁট জোড়া অত্যন্ত সুঠাম এবং নমনীয় হয় যা খাবার চিবানোর সময় খাবারের ওপর  নড়াচড়া করতে থাকে। এ ক্ষেত্রে যেটা দেখার উটের ওপরের ঠোঁটটা মাঝ বরাবর দু ভাগে ভাগ করা।প্রতিবার চিবানোর সময় ওই ওপরের ঠোঁটের ভাগ করা দুটো অংশ আলাদা আলাদা স্বাধীন ভাবে নড়ে উটকে সাহায্য করে খাবারকে মুখে ঠিক ভাবে ধরে রাখতে ।উটের মুখের ভেতরে সারিবদ্ধভাবে উঁচু উঁচু কোণ আকারের কিছু অংশ থাকে। এগুলোকে ‘প্যাপিলাই’ বলে। এই প্যাপিলাই প্রধানত মুখের ভেতর থাকে তবে কোন কোন প্রাণীর ক্ষেত্রে গালের ভেতর বা জিভেও থাকে। এই প্যাপিলাই এর কাজ হল চিবানো খাবারকে পাকস্থলীর দিকে ঠেলে পাঠিয়ে দেওয়া।

 

প্যাপিলাই
প্যাপিলাই 

উটের মুখের ওপরের তালু বেশ কঠিন হয়।উট যখন খাবার চিবোয় তখন দাঁত আর ওপরের এই তালুর মাঝে খাবার রেখে চিবোয়।উটের খাবার চিবানোর ধরণ হল খাবারকে সারা মুখে ঘুরিয়ে ঘুরিয়ে চিবানো। এর অবশ্য কারণও আছে। ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা ওলা ক্যাকটাস চিবোলে কাঁটার আঘাত যতটা সম্ভব সারা মুখে ছড়িয়ে পড়ে আর শক্ত প্যাপিলাই লম্বা লম্বা কাঁটাগুলোকে ভেঙে ঠেলে সোজাসুজি খাবারকে গলায় ঢুকিয়ে দেয়।এই ভাবে টুকরো টুকরো কাঁটা গিলে নেওয়ার ফলে কাঁটার চোখা চোখা অংশগুলো গলায় খুব বেশি ফোটে না।উটের প্যাপিলাই যে পদার্থ দিয়ে গঠিত একই পদার্থ দিয়ে আমাদের নখ তৈরি হয়। কেরাটিন। সেন্ট লুই চিড়িয়াখানার পশু স্বাস্হ্য বিভাগের ডিরেক্টর লুই পাদিলার মতে এই প্যাপিলাই হাত দিলে অনেকটা প্লাস্টিকের মত লাগে।

তবে সত্যিটা হল উটেরও লাগে। কাঁটা চিবানোর সময় উটেরও বেশ কষ্টই হয় সেটা মুখ দেখলেই বোঝা যায় তবে কিনা ওই ঊষর মরুতে ওই ক্যাকটাসের মধ্যেই যা একটু আধটু রস পাওয়া যায়। অগত্যা কষ্ট হলেও উপায় নেই।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading