সববাংলায় এখন আর শুধুমাত্র বাংলা ভাষায় একটি ওয়েবসাইট নয়, সববাংলায় এখন বাংলা ও বাঙালিকে নিয়ে এক সুবিশাল কর্মযজ্ঞ। সববাংলায় তার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আজ বাঙালি জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। এখানে সববাংলায়-এর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হল।
ইন্টারনেটে বাংলা তথ্যভান্ডার – বাংলা ভাষায় জ্ঞান চর্চার অন্যতম নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একটি ওয়েবসাইট গড়ে তোলার লক্ষ্যে আমরা শুরু করেছিলাম সববাংলায় ওয়েবসাইট। ২০১৭ সালের এপ্রিলে তথা বাংলার ১৪২৪ সালের পয়লা বৈশাখে সববাংলায় সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সাধারণ ছাত্রছাত্রী থেকে গবেষণারত অধ্যাপক পর্যন্ত এই ওয়েবসাইট পড়ে নিয়মিত উপকৃত হচ্ছেন। বাংলা ভাষায় জ্ঞান চর্চার পাশাপাশি বাঙালির ভুলে যাওয়া ইতিহাস, বাংলার ভ্রমণ স্থানের প্রচার থেকে শুরু করে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার কাজও করে এই ওয়েবসাইট।
নতুন উদ্যোগকে সমর্থন – বাংলা ভাষা ও বাঙালিকে নিয়ে যে কোন ভাল কাজ বা উদ্যোগকে আমাদের সাধ্যমত সমর্থন করি। ২০১৮ সাল থেকেই আমরা বাংলা ও বাঙালির স্বার্থে যে কোন বা ব্যবসাকে যথাসম্ভব সমর্থন করে আসছি। আমাদের পাঠকদের কাছে তাঁদের কথা পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাঁদের প্রচারে আমরা সাহায্য করে থাকি। আপনার উদ্যোগ বা ব্যবসায় সববাংলায়কে সহযোগী হিসেবে পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
সববাংলায় ভ্লগ – ২০১৮ সালের ডিসেম্বর মাসে সববাংলায় এর তৎকালীন কর্মকর্তাদের একটি পুরনো ইউটিউব চ্যানেলকে সববাংলায় ভ্লগে রূপান্তরিত করা হয়। আজ ভ্লগিং আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এই ভ্লগ চ্যানেলে ট্র্যাভেল ভ্লগ থেকে শুরু করে বিনোদনমূলক ভিডিও, অডিও স্টোরি, আবৃত্তির ভিডিও, ডকুমেন্টারি ভিডিও বা অন্যান্য আরও বিভিন্ন ধরণের ভিডিও প্রকাশিত হয়। আপনিও চাইলে এখানে আপনার ভ্লগ প্রকাশ করতে পারবেন। এখানে আমাদের ভ্লগ চ্যানেলটি দেখতে এখানে ক্লিক করুন।
বাঙালির কর্মসংস্থান – ২০১৯ সাল থেকে সববাংলায় সাইটে থেকে লেখকদের নিয়োগ করা শুরু হয়। পরবর্তীকালে লেখার পাশাপাশি অন্যান্য আরও কাজের মাধ্যমে আমরা নিজেদের সাধ্যমত বাঙালিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।। লেখক, সম্পাদক, ভিডিও এডিটর বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজ রয়েছে যেখানে বাঙালিরা পার্ট টাইম বা ফুল টাইম জব করতে পারেন। এই উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সাহিত্যচর্চা – সাহিত্যচর্চার জন্য আমরা তৈরি করেছি একটি লেখালিখি ওয়েবসাইট। ২০২০ সালের ১৪ জুন লেখালিখি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখানে লেখকেরা স্বরচিত সাহিত্য প্রকাশ করতে পারেন। লেখকদের উৎসাহ দিতে এবং বাংলা সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। লেখালিখি সাইটের সম্পাদকমণ্ডলী একটি ম্যাগাজিনের কথা ভাবছিলেন এবং ২০২২ সালের জুন মাসে প্রকাশ পায় সববাংলায় লেখালিখি ওয়েবজিনের প্রথম সংখ্যা। ত্রৈমাসিক এই ওয়েবজিনে একটি বইয়ের আদলে পেয়ে যাবেন সম্পাদকের দ্বারা নির্বাচিত অসাধারণ কিছু লেখা। লেখালিখি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বাংলায় কন্টেন্ট রাইটিং শিক্ষা – বর্তমান যুগে ওয়েব কন্টেন্টের গুরুত্বের কারণে আমরা ঠিক করি বাংলায় কন্টেন্ট রাইটিং শেখার ব্যবস্থা করব এবং সেই লক্ষ্যে ২০২১ সালে শুরু করি সববাংলায় ইন্টার্নশিপ প্রোগ্রাম। সববাংলায় এর এই উদ্যোগের মাধ্যমে আপনি বাংলা ভাষায় কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন এবং ভবিষ্যতে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারবেন। বিভিন্ন বাংলা নিউজ পোর্টালে কাজ করতে চাইলে বা বাংলায় নিজের ব্লগ খুলতে চাইলে এই কোর্সটি আপনার জন্য যথার্থ। এই উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সাংস্কৃতিক দল গঠন – আমরা যারাই বাংলা ভাষা এবং বাঙালিকে ভালবাসি, তাঁরা সকলেই আমাদের পরিবার বলেই আমরা মনে করি। আমরা চাই বাংলা ও বাঙালির জন্য বাংলা সাংস্কৃতিক দল গঠন। আমাদের সঙ্গে যাঁরা সরাসরি কাজ করছেন, তাঁরা ছাড়াও বাকিরা সববাংলায় সদস্যপদ গ্রহণ করে বা স্বেচ্ছাসেবক হিসেবেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ২০২২ সাল থেকে আমরা সংস্কৃতিমনস্ক সমস্ত বাঙালিকে নিয়ে একটি দল তৈরি করতে শুরু করেছি। আমাদের এই উদ্যোগে সামিল হতে আমাদের সাথে যোগাযোগ করুন।
তথ্যচিত্রের ভাণ্ডার – বাংলা ভাষায় তথ্যভাণ্ডারের পাশাপাশি আমাদের লক্ষ্য তথ্যচিত্রেরও ভাণ্ডার তৈরি করা। সেই লক্ষ্যেই ২০২২ সালের জুলাই মাসে “সববাংলায় তথ্য” ইউটিউব চ্যানেলটি আত্মপকাশ করে। এই চ্যানেলে শুধুমাত্র তথ্যমূলক ভিডিও বা তথ্যচিত্র প্রকাশিত হয়। যারা তথ্যচিত্র দেখতে ভালবাসেন অথবা তথ্য পড়ার বদলে শুনতে ভালবাসেন অথবা বাংলা ভাষা পড়তে না পারলেও বুঝতে পারেন তাদের সকলের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের তথ্য চ্যানেলটি দেখতে এখানে ক্লিক করুন।
বই প্রকাশ ও বিপণন সহায়তা – লেখালিখি সাইট প্রতিষ্ঠার সময় থেকেই আমরা প্রকাশনার পরিকল্পনা করছিলাম। অবশেষে ২০২৩ সালের জানুয়ারি মাসে সববাংলায় এর উদ্যোগ “বই প্রকাশ ও বিপণন সহায়তা” শুরু হয়।সববাংলায় এর এই উদ্যোগের মাধ্যমে আমরা লেখকের বই প্রকাশে সাহায্য করি এবং তার বিপণনেও সাহায্য করি। যাঁরা নিজেদের বই প্রকাশ করার কথা ভাবছেন, তাঁরা সববাংলায় এর এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন। এই উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সববাংলায় ফোরাম – সববাংলায় মূল সাইটে রোজই নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। জ্ঞানপিপাসু বাঙালি বা ছাত্রছাত্রীদের কাছে এই ওয়েবসাইটের গুরুত্ব তাই অপরিসীম। তবে বিভিন্ন বিষয় নিয়ে কিছু প্রশ্ন আসে পাঠকের মনে, বিশেষ করে ছাত্রছাত্রীদের থেকে আমরা নিয়মিত প্রশ্ন পেয়ে থাকি। ২০২৪ সালের মে মাস থেকে শুরু হল সববাংলায় ফোরাম, যেখানে এরম বিভিন্ন ধরণের প্রশ্ন বা নতুন বিষয়ে লেখার অনুরোধ করতে পারবেন। পাঠকেরা একে অন্যের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে যোগাযোগ স্থাপনও করতে পারবেন। সববাংলায় ফোরাম পেজ খুলতে এখানে ক্লিক করুন।
উপরে উল্লিখিত আমাদের এই উদ্যোগের পাশাপাশি বাংলা ও বাঙালির স্বার্থে আমরা নিয়মিত নতুন উদ্যোগ নিয়ে ভাবনা চিন্তা করে চলেছি। আশা করি আমাদের এক বা একাধিক উদ্যোগে সামিল হয়ে আপনারাও আমাদের পাশে থাকবেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
