সববাংলায়

যে পাথরে আঘাত করলে বাজনার শব্দ হয়

বিভাগঃ ,

রিংগিং রক কাউন্টি পার্ক, পেনসিলভিনিয়া। এখানে ১২৮ একরের এই পার্কের অন্তত ৭-৮ একর জুড়ে ছড়িয়ে আছে এক বিশেষ ধরণের পাথর। যাদেরকে আঘাত করলেই বেজে উঠবে বাজনা।

এ পাথর গুলোতে যদি কোনো হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তবে ঝনঝন করে আওয়াজ হয়। ঠিক যেমনটা হয় কোনো ধাতুর তৈরি জিনিসে আঘাত করা হলে। আমেরিকার আদিবাসীরা বহু প্রাচীনকাল থেকেই এ পাথরগুলো সম্পর্কে জানতো। এরপর যখন শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারীরা আমেরিকাতে আসে, তখন তারা আদিবাসীদের কাছে এ পাথরগুলো সম্পর্কে জানতে পারে।

পাথরগুলোতে আঘাতের ফলে তৈরি শব্দ এতোটাই চমকপ্রদ যে, কিছু সময়ের জন্য মনে হবে এ পাথরগুলো কি আসলে সত্যিই পাথর! পাথরে থেকে আসা শব্দ ধাতুর ঝনঝনানির মতো। এ অদ্ভুতুড়ে ঘটনা বছরের পর বছর ধরে বিজ্ঞানী ও ভূতত্ত্ববিদদেরকে ধাঁধার মাঝে ফেলে রেখেছে। রহস্য উন্মোচনের জন্য বহু গবেষণা হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। ১৯৬৫ সালে পেনসিলভিনিয়ার একজন গবেষক রিচার্ড ফ্যাস এ পাথরগুলো নিয়ে গবেষণা করেছিলেন। তিনি দেখেন একক ভাবে এ পাথরগুলো খুবই নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করে, যা কানে শোনা যায় না। কিন্তু যখন এদের অনেকগুলো পাথরকে এক সাথে আঘাত করা হয়, তখনো শব্দ আমাদের কানে ধরা দেয়।

রিচার্ড পাথরে সৃষ্ট শব্দের প্রকৃতি নির্ণয় করতে পেরেছিলেন, কিন্তু এটা কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পারেন নি। এ পাথরগুলো আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পদার্থ দিয়ে তৈরি। আর সব পাথরের মতো এসব পাথরেও রয়েছে লোহা ও অন্যান্য খনিজ পদার্থ। কিন্তু ‘কিছু একটা’ এসব পাথরে রয়েছে যেকারণে এরা আলাদা। কিছু বিজ্ঞানীর ধারণা পাথরগুলোর অভ্যন্তরীণ চাপের কারণেই এই অস্বাভাবিক শব্দ তৈরি হয়। তবে শুধু শব্দের জন্যই নয়। আরো কিছু কারণে এ পাথরগুলো উদ্ভট। এ পাথরগুলো পর্বতের বরফ ধসের ফলে তৈরি হয়েছে বলে অনুমান করেন অনেকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এ বিস্তীর্ণ প্রান্তরের অবস্থান একটি পাহাড়ের উপরে, পাদদেশে নয়। সুতরাং বোঝাই যাচ্ছে, এ পাথরগুলো পাহাড় ধসের ফলে তৈরি হয় নি।

এছাড়া যেসব জায়গায় এ পাথরগুলো রয়েছে, সেখানে কোনো ধরণের গাছ পর্যন্ত জন্মায় না, কোনো পোকা-মাকড়ও দেখা যায় না। শুধু তাই নয়, আশেপাশে বনভূমি থেকে এখানে তাপমাত্রাও অনেক বেশি, অনেকে দাবি করেছেন এখানে ক্যাম্পাসও কাজ করে না। যদিও এখানে কোনো ধরণের তেজস্ক্রিয়তা কিংবা তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্রের অদ্ভুতুড়ে আচরণের প্রমাণ পাওয়া যায় নি।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading