সববাংলায়

শাহগড় বুলজ থানা

রাজস্থানের জয়সলমেঢ় জেলার এক অখ্যাত গ্রাম শাহগড় বুলজ৷ এখানে বাস ৯০০ গ্রামবাসীর৷ গ্রাম সংলগ্ন এলাকাতেই আছে আস্ত একটা থানা৷ তবুও এখানে ঘটেনা কোন অপরাধ৷ সরকারি নথি অনুযায়ী ১৯৯৩ সালে ধর্ষণের ঘটনা ঘটে এই গ্রামে৷ তারপর এতদিন কেটে গেলেও কোনও অপরাধের ঘটনা ঘটেনি৷ ছোটখাটো কিছু অভিযোগ উঠলেও কেউ গ্রেফতারের হয়নি৷ গ্রামবাসীরা শান্তিতে বসবাস করেন এই গ্রামে৷

শাহগড় বুলজ গ্রামটি পাক-সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত৷ রাজস্থানের আর পাঁচটা গ্রামের থেকে কোনই পার্থক্য নেই এই গ্রামের৷ চারিদিকে চারপাশে থর মরুভূমির রুক্ষতা। সেই ধূ ধূ বালিয়াড়ির মাঝে মধ্যে কিছু কাঁটা ঝোপ, আর কয়েকটি ছোট ছোট কুটির—এই নিয়েই প্রায় হাজার দশেক স্কোয়্যার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে গ্রামটি৷ গ্রামের বাইরে আছে একতলা একটি থানা৷ কিন্তু থানায় নেই কোন জল এবং আলোর ব্যবস্থা৷ থানায় মহিলা এবং পুরুষ অপরাধীদের জন্য আলাদা লকআপ থাকলেও তা খালি পড়ে রয়েছে৷ এই থানায় বর্তমানে কর্মরত ছ’জন পুলিশকর্মী, তার মধ্যে একজন এএসআই পদমর্যাদার৷ পুলিশ সূত্রে খবর, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই থানায় পুলিশকর্মীদের বদলি করা হয়৷ কথনও সখনও যদি প্রয়োজন পরে তার জন্য একটি লজ্‌ঝরে জিপ থাকলেও দূরের জয়সলমেঢ় শহরে পৌঁছতে গেলেও বিএসএফের জিপে করে যেতে হয়৷ দেশের অন্যপ্রান্তে যখন ক্রমেই বেড়ে চলেছে অপরাধের মাত্রা, সেখানে সত্যিই ব্যতিক্রম রাজস্থানের এই গ্রামটি।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading