অর্থ: কোন একটি বিষয়ে পড়াশোনা শেষে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি দেওয়া শংসা পত্র।
উৎস: এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের শংসা পত্রকে কেন ডিপ্লোমা বলে।ডিপ্লোমা শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ diplo থেকে।diplo অর্থাৎ দুটো বা এক জোড়া। আগেকার দিনে পড়াশোনা শেষে শংসাপত্র দেওয়ার সময় শংসাপত্রটি দুই ভাঁজে ভাগ করে দেওয়া হত। এখনকার দিনে অবশ্য সদ্য পাশ করা ডাক্তার বা গ্র্যাজুয়েট ছাত্র এই diploma সার্টিফিকেটটি ভাঁজের বদলে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখে।
ডিপ্লোমার সাথেই সম্পর্কযুক্ত শব্দ হল- Diplomat।বহু বছর আগে diplomatic বলতে- ‘দলিল সম্পর্কিত কিছু’ বোঝাত। পরবর্তীকালে এই দলিল এর বিষয় গুলি যখন বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক তথ্য সম্পর্কে দেখা যেতে লাগল- dilpomatic এর অর্থও সাধারণ দলিল সম্পর্কিত থেকে আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করা আধিকারিক এ পরিবর্তিত হয়ে গেল।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান