সববাংলায়
Notifications
Clear all

পুজো আসছে….

7 Posts
6 Users
13 Reactions
240 Views
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
Topic starter  

পুজো আসছে, এই শব্দবন্ধ আজও বাঙালিকে উদ্বেলিত করে… লিখুন আপনার “পুজো আসছে‘ প্রতিক্রিয়া…



   
Quote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Active Member
Joined: 2 বছর ago
Posts: 4
 

হ্যাঁ, পূজো এবার অনেক টাই এগিয়ে এসেছে । আকাশে র দিকে তাকালে সেই কথাই মনে হচ্ছে যখন বৃষ্টির মেঘ সরে যাচ্ছে। বাড়ির পাশের মাঠে দিনরাত এক করে প্যান্ডেল তৈরির কাজ চলছে। পূজো আসছে পূজো আসছে এই অপেক্ষা টাই যেন বেশি ভালো লাগে।কারণ পূজো র দিন গুলো চলে এলে একটুও দাঁড়ায় না। মেল ট্রেনের মত বেরিয়ে যায়।

 


This post was modified 8 মাস ago by sikha chakraborty

সববাংলায় বৈঠক » সববাংলায়
Active Member
Joined: 2 বছর ago
Posts: 7
 

‘পুজো আসছে’ আসলে এক অপেক্ষার নাম… উৎসবের অপেক্ষা, একটু ভাল থাকার অপেক্ষা, অনেকেরই সম্বৎসরের উপার্জনের অপেক্ষা। এই অপেক্ষা, এই আশা আমাদের বাঁচিয়ে রাখে..কঠিন সময়ের মধ্যেও নিয়ে আসে সুদিনের সুঘ্রাণ…


This post was modified 8 মাস ago by Aritra Chattopadhyay

   
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Active Member
Joined: 2 বছর ago
Posts: 3
 

আমার পুজো পুজো আর তেমন অনুভব হয় না হয়ত বয়েসের জন্য,  মনের বয়েস৷ 

তবুও অপেক্ষা করতে ভালো লাগে৷ গলির মোড়ে ছাতিম ফুল ধরেছে গতকালই দেখলাম৷ এবারের পুজো আমার আলাদা,  ছুটি আর ছুটি,  ছুটির জন্য অপেক্ষা এইবছর নেই আমার৷ 

 

পুজো আসছে,  প্যান্ডেল হচ্ছে,  মা আসছেন…  ষষ্ঠী থেকে পুজো দিতে যেতে হবে, ঘরে কী রান্না হবে,  অষ্টমীর লুচি ভাজা…  দশমীর প্রণাম,  আলতা সিঁদুর দেওয়া,  ডিপি চেঞ্জ,  ফেসবুকে অনেক কটা পোস্ট।  আমার আর পুজো ভালো লাগে না৷ যেমন আগে লাগত না অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম,  আমি অপেক্ষা করতাম কবে দশমী আসবে…  কবে ছুটি শেষ হবে কবে স্কুল খুলবে৷ তবুও দশমীর দিন ঠাকুর প্রণাম করে বলতাম, ‘সামনের বছর তাড়াতাড়ি এসো মা… ‘।  এখনও বলি,  অপেক্ষা করি,  মা আসছেন সব অভিযোগ জমিয়ে রাখি অঞ্জলির সময় মন্ত্র না বলে মনের কথাগুলো বলতে থাকি৷ অনেক কথা যা বলা হয় না৷ 

এতগুলো বছর পার করে আমি আবার ছুটি শেষ হওয়ার অপেক্ষায়…  আবার কথা বলার অপেক্ষায়। 



সববাংলায় বৈঠক » সববাংলায়
 Alo@
New Member
Joined: 8 মাস ago
Posts: 2
 

বুধবার গণেশ চতুর্থী চলে গেল। আজ হল চাপড়া ষষ্ঠী। পরের শুক্লপক্ষের ষষ্ঠী হলো শুভ দুর্গা ষষ্ঠী। তার মানে পূজো চলে এল। কিন্তু আকাশের ঘনঘটা যে যাচ্ছে না। শরতের আকাশের সেই নীল রঙ, আর পেঁজা তূলোর মতো মেঘের দেখা এখনও তো পাচ্ছি না। কাশফুলেরা ফুটেছে হয়তো। ভাদ্র মাসের ভরা নদী কলকল শব্দে বয়ে চলেছে। প্রকৃতি মা এর আগমনী গানের জন্য তৈরী হচ্ছে। পূজো আসা মানে একটা নতুন উৎসাহ, নতুন কিছু করার আগ্রহ ছোটো বড়ো সবার মধ্যে দেখা যায়। নতুন জামা, নতুন জুতো পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার মজাটাই আলাদা। সারা বছরের একঘেয়ে দিনগুলোর থেকে আলাদা এই দিন কটা। কতো জনের সাথে দেখা হয়। বাড়িতে কতজনের আনাগোনা হয়। তাই পূজো আসছে মনে হলেই একটা আলাদা উদ্দীপনা জাগে মনে। 



   
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
Trusted Member Admin Registered
Joined: 9 বছর ago
Posts: 47
Topic starter  

Posted by: Alo@

বুধবার গণেশ চতুর্থী চলে গেল। আজ হল চাপড়া ষষ্ঠী। পরের শুক্লপক্ষের ষষ্ঠী হলো শুভ দুর্গা ষষ্ঠী। 

বাহ, খুব সুন্দর হিসেব দিলেন মনে রাখার… ছোট বেলায় মা অষ্টমী পালন করত… হিসেবটা দাঁড়াতো – জন্মাষ্টমী – রাধাষ্টমী – জীতাষ্টমী – মহাষ্টমী…

আর আমি ছোটতে লুচি খেতে পছন্দ করতাম… মনে হয় এই প্রতিটা অষ্টমীতেই মায়ের লুচি খাওয়া মাস্ট ছিল… তাই আমারও 🤣  

 



   
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
New Member
Joined: 8 মাস ago
Posts: 1
 

পুজো আসছে। পুজো গন্ধ এখন অমিল কারণ শিউলি ফুল আনাচে কানাচে ফোটে না। আগের মত শিউলির গন্ধমাখা ভোরের দেখা পাই না। তবু সে আসে। কিছু তো এখনও আছে যা মনকে ভাল লাগায় আবিষ্ট করে এখনও। চারদিকের ভাঙনের মাঝখানে এই একটা গন্ধ টিকে থাকুক আমাদের। পুজো আসছে পুজো আসছে গন্ধ। 



   
ReplyQuote

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।