সববাংলায়
২০২৪-২৫ শীতে পশ্চিম…
 
Notifications
Clear all

২০২৪-২৫ শীতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় মেলা ও প্রদর্শনী: কোথায়, কবে, কত দিন ধরে

3 Posts
2 Users
1 Reactions
610 Views
সববাংলায় বৈঠক » সববাংলায়
Eminent Member Admin
Joined: 3 বছর ago
Posts: 22
Topic starter  

পশ্চিমবঙ্গ সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের জন্য সুপরিচিত। শীতকালে বিভিন্ন জেলায় বিভিন্ন মেলা বসে। অনেকেই এই মেলাগুলোর তারিখ জানতে আগ্রহী থাকে। এখানে রইল ২০২৪-২৫ এর শীতের সময়ে বিভিন্ন জেলায় যে মেলা বসেছে তার তালিকা। তালিকাটি সম্পূর্ণ নয়। আপনি এই তালিকায় আরও নাম যোগ করে তালিকাটি বর্ধিত করতে সাহায্য করুন।

পৌষ মেলা, শান্তিনিকেতন –  ৭ পৌষ (২৩ ডিসেম্বর) থেকে ১১ পৌষ (২৭ ডিসেম্বর)
poush mela shantiniketan 2024 date – December 23 to 27

বিধাননগর মেলা, সল্টলেকের সেন্ট্রাল পার্ক – ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি
Saltlake Bidhannagar Mela 2024 date – December 24 to January 6


নিউটাউন বইমেলা, সিটি স্কোয়ার গ্রাউন্ড – ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি
City Square Ground Newtown book fair 2024 dates – December 25 to January 5


গঙ্গাসাগর মেলা, সাগর দ্বীপ – ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি
sagardwip gangasagar mela 2025 date – January 8 to 17

জয়দেব কেন্দুলি মেলা, বীরভূম – ১৩ থেকে ১৬ জানুয়ারি
Birbhum Joydev kenduli mela 2025 date – January 13 to 16


তৃতীয় পাখি উৎসব, সুন্দরবন – ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি
Sundarban Bird Festival 2025 date – January 22 to January 26


কলকাতা বইমেলা, সল্টলেক বইমেলা প্রাঙ্গণ – ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি
International Kolkata Book Fair 2025 date – January 28 to February 9


This topic was modified 4 মাস ago by রুবাই

   
Quote
সববাংলায় বৈঠক » সববাংলায়
New Member
Joined: 2 বছর ago
Posts: 3
 

৩৬ তম হাওড়া বই মেলা, বালি পৌরসভা প্রাঙ্গণ – ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি

ভারতচন্দ্র রায়গুণাকর মেলা, পেঁড়ো, হাওড়া – ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি

পাঁচশো বছরের বেশি প্রাচীন ভাই খাঁ পীরের মেলা, সিংটি, উদয়নারায়নপুর, হাওড়া – ১লা মাঘ



   
ReplyQuote
সববাংলায় বৈঠক » সববাংলায়
New Member
Joined: 2 বছর ago
Posts: 3
 

প্রতি বছর নিয়ম করে মাত্র একদিনের জন্য অনুষ্ঠিত হয় হাওড়া জেলার প্রাচীনতম মেলা। নাম – ভাই খাঁ পীরের মেলা। হাওড়ার উদয়নারায়নপুরের সিঙ্গটি গ্রামে এই মেলা হয়। জনশ্রুতি এই মেলার বয়স পাঁচশো বছরের ও বেশি। ফি বছর কেবল মাত্র পয়লা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের আলুরদম আর কাঁকড়া। এ বছর ১৫ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে।  পারলে ঘুরে আসুন এই বছর এই মেলা থেকে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে



   
ReplyQuote

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।