সববাংলায়

ট্রেলার রিভিউ ।। অসমাপ্ত

বিভাগঃ ,

সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব এসে যাওয়ার পর থেকে অনেক সাধারণ মানুষই তার ভেতরের সিনেমা করার সুপ্ত যে বাসনা তা সম্পূর্ণ করতে পারছে। একদিক থেকে যেমন ভালো আবার অন্যদিক থেকে এত বেশি সহজলভ্যতার কারণে যে যা পারছে তাই আপলোড করছে। সব কাজই যে উচ্চমানের তা একদমই নয়। বেশিরভাগই বরং নিম্নমানের।

এইরকম সময়েই হঠাৎ একটি শর্টফিল্মের ট্রেলার চোখে পড়ল। বাংলা শর্টফিল্ম অসমাপ্ত। ট্রেলারটা বেশ প্রমিসিং।  মিউজিক এবং সিনেমাটোগ্রাফি মিলিয়ে খুব ইন্টারেস্টিং। বেশ একটা ঋত্বিক ঘটকের ছোঁয়া দেখতে পাচ্ছি। এবং সেই ছোঁয়া ট্রেলারের গতির সাথে বেশ মানানসই। সিনেমায় বিধ্বস্ত হয়ে পড়া এক মানুষ এবং তার কথা, তার সিনেমাদর্শন। কোথাও তার দর্শন হেরে যায় বা অসমাপ্ত রয়ে যায়।। কিন্তু কেন? তার উত্তর পেতে এই শর্ট ফিল্মটার জন্য অপেক্ষা করতেই হবে। সুন্দর এডিটিং আমাদের মিশিয়ে নিয়েছে ট্রেলারে। আর তার সাথে মিশেছে আবহসঙ্গীত, তার নিজস্ব তালে। কোথাও কোনও ভুল চোখে পড়ল না। যেটুকু চোখে পড়ল তা হেরে যাওয়া মানুষটার মেকআপ এ। হ্যাঁ মেক-আপ। বক্তব্য থেকে মনে হচ্ছে সে হয়ত বহুদিন আগের কোনও যোদ্ধা। কিন্তু মেক-আপে তো তিরিশ পেরচ্ছে বলে মনে হয় না। তবে ওইটুকু ছেড়ে দিলে তার বক্তব্য খুব ধারালো। অপরদিকে তার ইন্টারভিউ নিতে আসা ছোকরাটি বেশ হিরোয়িক। এন্ট্রিতে তার হাসি যেন কোনও হিরোর হাসি বলে ভুল হয়। রিপোর্টারের কনফিডেন্সের থেকে তার মধ্যে বেশি হিরোর কনফিডেন্স। কিন্তু কে বলতে পারে তার আর  এই সিনেমাপ্রেমী মানুষটার সাক্ষাতের পেছনে কি লুকিয়ে রয়েছে। তা জানতে তো আমাদের অপেক্ষা করতেই হবে।

 

ট্রেলারটি দেখুন এইখানে


 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading