অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পন্ন মোবাইল অন করলেই আমরা একটি মানুষের মত দেখতে রোবটের লোগো দেখতে পাই যার নিচে লেখা থাকে অ্যান্ড্রয়েড শব্দটি। এই রোবটটিই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ম্যাসকট যার নাম ‘ বাগড্রয়েড ‘ (Bugdroid)। আজ আমরা এই বাগড্রয়েড নিয়েই আলোচনা করব।
সাম্প্রতিক পোস্ট
গ্রীক শব্দ ἀνδρ যার ইংরেজি উচ্চারণ ‘andr– এর অর্থ মানুষ। অন্যদিকে ‘অয়েড’ (-oid ) শব্দের অর্থ হল রূপ বা সাদৃশ্য। গ্রীক এই দুটি শব্দ থেকে ‘অ্যান্ড্রয়েড’ শব্দটি এসেছে যার অর্থ – ‘মানুষের মত দেখতে’। ইংরেজি এনসাইক্লোপিডিয়া থেকে জানা যায় সেন্ট অ্যালবার্টস ম্যাগনাসের তৈরী প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র সম্পর্কে ইফ্রাইম চেম্বার প্রথম অ্যান্ড্রয়েড শব্দটি ব্যবহার করেন। ১৭০০ সালে একটি যন্ত্র প্রদর্শনীতে প্রথম এই যন্ত্রমানবগুলিকে দেখা যায়। ১৮৬৩ সালে আমেরিকায় ক্ষুদ্র স্বয়ংক্রিয় খেলনা গাড়ির রেফারেন্সে প্রথম ‘অ্যান্ড্রয়েড’ কথাটি ব্যবহৃত হয়। ১৮৮৬ সালে ফরাসি লেখক অগাস্ট ভিলির্য়াস দেল আইল আডাম তাঁর লেখা ‘টুমরো ইভ’ গল্পে প্রথম এই ধরণের রোবটের কথা উল্লেখ করেন। এত গেল অ্যান্ড্রয়েড নামের ইতিহাস। এবার এই অ্যান্ড্রয়েডের ম্যাসকট \ বাগড্রয়েডের ইতিহাস জানা যাক।
শুরুতে অ্যান্ড্রয়েডের এই ম্যাস্কটটির কোন আনুষ্ঠানিক নামকরণ করা হয়নি। শুরুতে ‘অ্যান্ডি’ (Andy) নামে ডাকা হত। এই অ্যান্ডি সম্ভবত এই অ্যান্ড্রয়েড কোম্পানীর প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিনের নামই বোঝায়। পরবর্তীকালে এই বাগড্রয়েড নামটি গুগল প্রথম ব্যবহার করলে এই নামেই ম্যাসকটটি বিখ্যাত হয়ে ওঠে।
অ্যান্ড্রয়েডের এই ম্যাসকটটির সৃষ্টিকর্তা ইরিনা ব্লক নামে জনৈক ডিজাইনার যিনি ওপেন সোর্স ম্যাসকট তৈরি করতে চেয়েছিলেন। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মতই এটি ওপেন সোর্স ছিল, এর অর্থ হল যে কেউ এটির নিজস্ব সংস্করণ তৈরি করতে পারে। বাগড্রয়েড বাজারে আসা মাত্রই এটি নিনজা, জলদস্যু এবং এমনকি বিড়াল সহ সমস্ত ধরণের অদ্ভুত মেকওভার সহ সর্বত্র পপ আপ হতে শুরু করে৷ মজার কথা হল এরকম বিভিন্ন আকার আকৃতির বাগড্রয়েডের মধ্যে একটিতে দেখানো হয়েছিল যে এই বাগড্রয়েড অ্যাপলের ব্র্যান্ড লোগোতে এক কামড় দিচ্ছে। এখন গুগল যেহেতু কোন মালিকানা দাবি করেনি বা ডিজাইনের নিয়ম বা বিধিনিষেধ চাপানোর চেষ্টা করেনি, তাই এই ম্যাসকটটি সারা বিশ্বে অগণিত আকারে তৈরী গিয়েছে এবং এখনও চলছে।
এক দশকেরও বেশি সময় ধরে বাগড্রয়েডের জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। গুগলের মাউন্টেন ভিউ ক্যাম্পাসে একটি বাগান আছে যেখানে এখনও অবধি প্রকাশিত অ্যান্ড্রয়েডের সমস্ত ভার্সনের বাগড্রয়েডের প্রতিমূর্তি স্থাপন করা আছে।
এই নিয়ে তথ্যমূলক ভিডিওটি দেখুন এখানে
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান