এশিয়ান গেমস ২০১৮ হল এশিয়ান গেমস এর ১৮ তম আসর। এশিয়ান গেমস-এর এই আসর ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেম্বং-এ অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম এশিয়ান গেমস-এর আসর দুটি শহরে একত্রে আয়োজিত হচ্ছে।
ই-স্পোর্টস(eSports) এবং ক্যানয় পোলো (canoe polo) প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয়েছে। সব মিলিয়ে ৪০টি বিভাগে মোট ৪৬২ টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ৪৫ টি সদস্য দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এই প্রতিযোগিতার ম্যাসকট – ভিন ভিন (স্বর্গের পক্ষী), কাকা (জাভার গণ্ডার), আটুং (বাওয়িয়ান হরিণ)। এই তিনটি প্রতীক ইন্দোনেশিয়ার পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চলকে উপস্থাপনা করে। এছাড়াও কৌশল, শক্তি ও গতির প্রতীক হিসেবেও ম্যাসকটটিকে ধরা হয়।
১৮ তম এশিয়ান গেমস এর পদক তালিকা :
| দেশ | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট | পদক তালিকায় স্থান |
|---|---|---|---|---|---|
| চীন | ১৩২ | ৯২ | ৬৫ | ২৮৯ | ১ |
| জাপান | ৭৫ | ৫৬ | ৭৪ | ২০৫ | ২ |
| দক্ষিণ কোরিয়া | ৪৯ | ৫৮ | ৭০ | ১৭৭ | ৩ |
| ভারত | ১৫ | ২৪ | ৩০ | ৬৯ | ৮ |
দৈনিক মেডেল তালিকার খবর পেতে এই অংশে চোখ রাখুন।
[sg_popup id=”28″ event=”onload”][/sg_popup]
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান