সববাংলায়

ইলেকট্রিক জুতো

বিভাগঃ ,

ভারতবর্ষে ধর্ষণ নিয়ে অপরাধ রোজ ক্রমশ বাড়ছে। অনেক প্রতিবাদ, আন্দোলন, আইন পাস সব হয়ে যাওয়ার পরও একলা মেয়েকে আজও রাতে আতঙ্কেই বাড়ি ফিরতে হয়। হায়দ্রাবাদের বাসিন্দা সতেরো বছর বয়সী সিদ্ধার্থ মন্ডালা আবিষ্কার করেছে এমন একটি ইলেকট্রিক জুতো। এই বিশেষ জুতা  সহজেই এই ঘৃণ্য আক্রমণ থেকে নারীদেরকে রক্ষা করবে।এই বিশেষ জুতোটির নাম ‘ইলেক্ট্রো শু বা ইলেকট্রিক জুতো।

এখন প্রশ্ন হচ্ছে এই জুতো কাজ করবে কিভাবে?

যদি পথে একলা চলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় কোন মহিলাকে তাহলে তৎক্ষণাৎ আক্রমণকারীকে উদ্দেশ্য করে পা চালিয়ে দিতে হবে।। বডি কন্টাক্ট হলেই ঐ ‘ইলেক্ট্রো শু’ থেকে বেরিয়ে আসবে ০.১অ্যাম্ফেয়ারের ইলেক্ট্রিক শক। আর শত্রুপক্ষকে ইলেক্ট্রিক শক দেওয়ার পাশাপাশি মুহূর্তের মধ্যে পুলিশের কাছেও চলে যাবে খবর এবং যার উপর আক্রমণ করা হবে তার পরিবার বন্ধু বান্ধবের কাছেও চলে যাবে যে, সে সুরক্ষিত নেই।

এই জুতোর কার্যপ্রণালী বোঝাতে গিয়ে সিদ্ধার্থ বলেন, এই জুতো তার চার্জ সংগ্রহ করে হাঁটার মাধ্যমে। যত হাঁটা যাবে তত ইলেক্ট্রিসিটি তৈরি হবে জুতোয়।

এখন পেটেন্টের অপেক্ষায় সিদ্ধার্থ ।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading