সববাংলায়

ইরেজার দিয়ে মুছলে পেন্সিলের দাগ উঠে যায় কেন

বিভাগঃ ,

ভুল তো মানুষের হয়। সব ভুলই যে মোছা যায় তা নয়, তবে পেন্সিল দিয়ে লেখা ভুলগুলো চাইলেই আমরা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেউ যে ইরেজার দিয়ে মুছলে পেন্সিলের দাগ উঠে যায় কেন?

পেন্সিল দিয়ে লেখার সময় পেন্সিলের সিসে থাকা গ্রাফাইট গুঁড়ো কাগজের ফাইবার বা তন্তুতে আটকে যায়। ইরেজার যা আমরা কাগজ থেকে পেন্সিলের দাগ তুলতে ব্যবহার করি তার প্রথম আবিষ্কারক বলা হয় ইংরেজ প্রযুক্তিবিদ এডওয়ার্ড নাইর্ণ-কে। যে ইরেজার বাজারে আমরা কিনতে পারি তা তৈরী হয় রাবার দিয়ে।এই রাবারের সাথে একটু সালফার মিশিয়ে দেওয়া হয় যাতে ইরেজারটি অনেকদিন পর্যন্ত ব্যবহার করা হয়।

এরপর এই সালফার মিশ্রিত রাবারে বনস্পতি তেল-যেমন নারকোল তেল, রেড়ীর তেল, তিসির তেল প্রভৃতি মেশানো হয় ইরেজারটিকে নরম ও নমনীয় করে তোলার জন্য। এরপর এর সাথে কোয়ার্টজাইট, পিউমিস প্রভৃতি অমসৃণ, খসখসে পদাৰ্থ মেশানো হয়।তবে আধুনিক ইরেজার তৈরি হয় পেট্রোলিয়াম জাত সিন্থেটিক রাবার দিয়ে, যার মধ্যে অন্যতম পলিভিনাইল ক্লোরাইড।

এবার যখন কাগজের ওপর টানা পেন্সিলের দাগ মোছবার জন্য ইরেজার দিয়ে ঘষা হয় তখন ওই অমসৃণ খসখসে পদার্থগুলি ধীরে ধীরে কাগজের তন্তুতে লেগে থাকা গ্রাফাইটের গুঁড়োগুলোকে আলগা করতে থাকে। ইরেজারে নমনীয় করার বনস্পতি তেল মেশানো থাকে বলে ইরেজার ঘষার সময় ইরেজারের সাথে কাগজের ঘর্ষণে পাতা ছিঁড়ে যায় না। ইরেজারের আঠালো রাবার ওই আলগা হয়ে যাওয়া গ্রাফাইটের গুঁড়োকে ধরে রাখে।

যখনই ইরেজারে থাকা খসখসে পদার্থগুলো কাগজের সাথে ঘষতে থাকে, সেই ঘর্ষণ তাপ উৎপন্ন করে এবং তাদের জন্যই ইরেজারের রাবার আঠালো হয়ে ওঠে এবং ওই পেন্সিলের গ্রাফাইটের গুঁড়োগুলোকে ধরে রাখে। যখনই রাবার ওই গ্রাফাইট গুঁড়োগুলোকে কব্জা করে তখনই সেই গ্রাফাইট মিশ্রিত রাবারের যে অংশগুলি কাগজে পড়ে থাকে, সেই গুলো আমরা ইরেজারের ব্যবহারের পর হাত দিয়ে ঝেড়ে ফেলে দিই পাতা থেকে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading