সববাংলায়

ফিফা বিশ্বকাপ ১৯৫৮

বিভাগঃ , ,

ফিফা বিশ্বকাপ ১৯৫৮ ছিল ফিফা বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই বিশ্বকাপের আসর ৮ জুন থেকে ২৯শে জুন সুইডেনে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে সুইডেনকে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নিয়ে টানা দুবার ইউরোপে বিশ্বকাপের আয়োজন হয়েছিল। বিশ বছর পর আর্জেন্টিনা অংশগ্রহণ করেছিল এই বিশ্বকাপে।  এবং ব্রাজিলের পেলের আবির্ভাব ও এই বিশ্বকাপেই।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল তৎকালীন পশ্চিম জার্মানি, উত্তর আয়ারল্যান্ড, আর্জেন্টিনা এবং চেকোস্লোভাকিয়া। দ্বিতীয় গ্রুপে ছিল ফ্রান্স, যুগোশ্লাভিয়া, প্যারাগুয়ে ও স্কটল্যান্ড। তৃতীয় গ্রুপে ছিল হাঙ্গেরি, সুইডেন , ওয়েলস এবং মেক্সিকো। চতুর্থ গ্রুপে ছিল ইংল্যান্ড, ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন এবং অস্ট্রিয়া। এই বিশ্বকাপে মোট ৩৫ টি খেলায় ১২৬ টি গোল হয়।

ফিফা বিশ্বকাপ ১৯৫৮ ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ফ্রান্স ও পশ্চিম জার্মানি অর্জন করে।

মোট তেরোটি গোল দিয়ে ফ্রান্সের জাস্ত ফন্তেন (Just Fontaine) সর্বোচ্চ গোলাদাতা হন। ব্রাজিলের দিদি (Didi) সেরা খেলোয়াড় এবং পেলে (Pelé) সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ১৯৫৪ ফিফা বিশ্বকাপ ১৯৬২


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading