সববাংলায়

ফিফা বিশ্বকাপ ১৯৫৪

ফিফা বিশ্বকাপ ১৯৫৪ ছিল ফিফা বিশ্বকাপের পঞ্চম আসর। এই বিশ্বকাপের আসর ১৬ জুন থেকে ৪ঠা জুলাই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে হাঙ্গেরিকে হারিয়ে বিজয়ী হয় তৎকালীন পশ্চিম জার্মানি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বকাপে জার্মান আর জাপানিদের বিশ্বকাপ খেলায় অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছিল। এর আগে ১৯৫০এর বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারেনি। এবারে সেই বাধা তুলে নেওয়া হয়।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল মেক্সিকো, ফ্রান্সব্রাজিল ও যুগোশ্লাভিয়া। দ্বিতীয় গ্রুপে ছিল হাঙ্গেরি,  পশ্চিম জার্মানি, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া। তৃতীয় গ্রুপে ছিল অস্ট্রিয়া,উরুগুয়ে, চেকোস্লোভাকিয়া এবং স্কটল্যান্ড। চতুর্থ গ্রুপে ছিল ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি এবং বেলজিয়াম। এই বিশ্বকাপে মোট ২৬ টি খেলায় ১৪০ টি গোল হয়। প্রতি ম্যাচে গড়ে যে গোলসংখ্যা (৫.৩৮), এটা এখনও অবধি সর্বকালের সেরা রেকর্ড।

ফিফা বিশ্বকাপ ১৯৫৪ ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়  পশ্চিম জার্মানি (বর্তমান জার্মানি)। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে অস্ট্রিয়া ও উরুগুয়ে অর্জন করে।

মোট এগারোটি গোল দিয়ে হাঙ্গেরির স্যান্ডোর কোটিস (Sándor Kocsis) সর্বোচ্চ গোলাদাতা হন, এবং হাঙ্গেরিরই ফেরেন্স পুস্ক্যাস ( Ferenc Puskás)  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ১৯৫০ ফিফা বিশ্বকাপ ১৯৫৮


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading