সববাংলায়

ডঃ মনমোহন সিং স্কলারশিপ

বিভাগঃ ,

এই ভদ্রলোকের ব্যক্তিত্ব নিয়ে যে পরিমাণ জোকস ও চুটকি বাজারে চালু আছে তা নিয়ে আস্ত একটা অমনিবাস বেরিয়ে যেতে পারে। তুলনায় এনার পাণ্ডিত্য নিয়ে আলোচনা চায়ের টেবিলেও হাতে গোনা।আমরা কিন্তু অনেকেই জানিনা আমাদের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর নামে ২০০৮ সাল থেকে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট জন্স কলেজে ভারত থেকে পি.এইচ.ডি করতে আসা দুস্থ মেধাবি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে।স্কলারশিপের ভাবনাটি প্রথম বেরোয় এ.বি.বন্দ্যোপাধ্যায়- যিনি কেমব্রিজেরই প্রাক্তনী, তার মাথা থেকে। স্কলারশিপটি স্পনসর করছে ব্রিটিশ পেট্রোলিয়াম, রোলস্ রয়েস, হরদীপ রাই ও আরও দুজন ব্যক্তি। যেসব বিষয়ে স্কলারশিপটি পাওয়া যায় সেগুলো হল- বিজ্ঞান ও প্রযুক্তি,অর্থনীতি, সমাজবিজ্ঞান, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, এনার্জি স্টাডিজ।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading