প্রেম অন্ধ (Love is blind) এই কথাটা অনেকবার শুনেছে অনেকে, কিন্তু প্রেম অন্ধ হল কিভাবে। জেনে নেওয়া যাক কথাটির পিছনে প্রচলিত পৌরাণিক কাহিনী।
গ্রিক পুরাণে ‘কিউপিড’ নামের এক অসাধারন সুন্দর দেবতা ছিলেন যিনি প্রেম, যৌনতা ও কামনার দেবতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মা ছিলেন ‘আফ্রোদিতি’, যিনি কিনা ভালবাসা, সৌন্দর্য ও সৃষ্টির দেবী। খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে ল্যাটিন লেখক ‘আপুলেইয়াস’ এর লেখা বিখ্যাত উপন্যাস ‘মেটামরফোসেস’ অনুযায়ী দেবী আফ্রোদিতির রাজ্যে ‘সাইকি’ নামের এক অবিশ্বাস্য সুন্দরী ছিল যাকে শুধু চোখের দেখা দেখতে দূর দুরান্ত থেকে লোক আসতো। সাইকি’র এই ক্রমবর্ধমান খ্যাতি আফ্রোদিতিকে এতটাই ক্রুদ্ধ করে যে উনি কিউপিডকে বলেন সে যেন তার হাতে থাকা ভালবাসার তীরে সাইকিকে বিদ্ধ করে যাতে সাইকি কোন কুশ্রী ব্যক্তির প্রেমে পড়ে। কিন্তু সাইকিকে দেখা মাত্র কিউপিডের তীরটি হাত ফস্কে নিজের পায়ে বিদ্ধ হয় ও কিউপিডও সাইকির প্রেমে পড়ে।
যেহেতু কিউপিড দেবতা আর সাইকি মানবি, সেহেতু তাদের মিলন কোনদিনই হবেনা জেনে কিউপিড সাইকিকে এই প্রতিজ্ঞা করায় যে তারা সবসময় রাতের অন্ধকারে দেখা করবে কিন্তু সাইকি যেন কিউপিড-এর মুখ দেখার চেষ্টা না করে।একদিন রাতে ঘুমন্ত কিউপিড-এর আসল রূপ দেখার জন্য সাইকি প্রদীপ নিয়ে তার মুখে ধরে।প্রদীপের আলোয় কিউপিডের অবিশ্বাস্য রূপ স্তম্ভিত করে দেয় সাইকিকে।সাইকি মোহিত হয়ে দেখতে থাকে ঘুমন্ত কিউপিডকে।প্রদীপের আলোয় হঠাৎ ঘুম ভেঙ্গে যায় কিউপিডের ।প্রদীপ দেখেই এক ঝটকায় সাইকির হাত সরাতে গেলে প্রদীপের গরম তেল গিয়ে পড়ে একেবারে সরাসরি কিউপিডের চোখে।প্রতিজ্ঞা ভঙ্গের জন্য কিউপিড সাইকিকে যতক্ষনে ছেড়ে চলে গেল, ততক্ষনে কিউপিড আজীবনের মত অন্ধ হয়ে গেছে।একদিকে রাগে অন্যদিকে প্রেমে পাগল কিউপিড উন্মত্তের মত এলোপাথাড়ি ভালবাসার তীর ছুঁড়তে থাকে সামনে যারই কণ্ঠস্বর শুনতে পায়। আর এইভাবে Love is blind প্রবাদটির জন্ম হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান