সববাংলায়

শব্দ ।। ডানকার্ক

বিভাগঃ ,

♦অর্থ:

১.বাধ্য হয়ে কোন জায়গা ছেড়ে চলে আসা।

২. এমন শোচনীয় অবস্থা যখন কঠোর পদক্ষেপ প্রয়োজন সম্পূর্ণ ক্ষতি এড়ানোর জন্য।

 

উৎস: উত্তর ফ্রান্সের একটি সমুদ্র বন্দর লাগোয়া বন্দর ডানকার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ এর ২৬শে মে থেকে ৪ঠা জুন অবধি মিত্র পক্ষের ৩৩০,০০০ হাজার সৈন্য এই বন্দরে জার্মানির সেনা বাহিনীর দ্বারা জল, স্থল, এবং আকাশ পথে সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে পড়ে।এরকম অবস্থা থেকে ধীরে ধীরে সমুদ্র পথে এই বিশাল সংখ্যক সৈন্য বাহিনীকে ওই জার্মান চক্রবুহ্য থেকে বের করে আনার ঘটনা ইতিহাসে ‘ডানকার্ক মিরাকেল’ নামে পরিচিত। এই ঘটনার প্রেক্ষিতেই তৎকালীন প্রধান মন্ত্রী উইনস্টন চার্চিল তাঁর বিখ্যাত ‘We shall fight on the beaches’বক্তৃতাটি দেন।

পৃথিবী বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান এই ‘ডানকার্ক’ নিয়ে একটি সিনেমা তৈরী করেছেন যেটি ২০১৭ সালের জুলাই মাসে মুক্তি পেয়েছে।

বাক্যে প্রয়োগ: The Prime Minister praised the Dunkirk spirit shown by the organizers of the event.


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading