অর্থ: যে ব্যক্তি বেশি বয়সে পড়াশোনা শুরু করে।
উৎস: গ্রিক শব্দ Opse-দেরী এবং Manthano- শেখা।
একটা সময় ছিল যখন এই বেশি বয়সে শেখা বা জানার ইচ্ছেকে ভীষণভাবে সমালোচনা করেছেন শিক্ষাবিদরা।তাদের মত ছিল কম বয়সে শেখা বা জানার কোন তুলনাই আসেনা।যৌবনে মস্তিষ্ক এবং মনের যে সক্রিয়তা থাকে, তা কখনোই থাকতে পারেনা।অর্ধেক জীবন পেরিয়ে পড়াশোনা শুরু করবার সময়। কিন্তু সময় বদলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বদলেছে ধারণা।কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব-ই গড়ে উঠেছে এই বেশি বয়সী পড়ুয়াদের নিয়ে।আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ও ২০১৫ সালে ১৫ আসনের বয়স্ক ও অপ্রচলিত শিক্ষা বিভাগে স্নাতকোত্তর চালু করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ,রাজস্থান বিশ্ববিদ্যালয় ও দিল্লীর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডাল্ট এডুকেশন-এ এই বিভাগ চালু রয়েছে।এমনই একটি স্কুল ঠাকুরমা স্কুল। মুম্বই থেকে প্রায় ৯০ কিমি উত্তর পূর্বে ছবির মত গ্রাম, ফানগানে।সেখানে গাছের তলায় ষাটোর্ধ্ব ছাত্র ছাত্রীরা গোলাপী শাড়ির ইউনিফর্মে দু ঘন্টা ধরে অক্ষর চিনতে শেখেন মারাঠী ভাষায়।আসলে এই পৃথিবীতে জীবন আসে একবারই, সেই জীবনে দেহের বয়স হয়, কেবল শেখার বয়স হয়না কখনো।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান