অর্থ: বেতন
উৎস: আপনার বেতনের উৎস কি আমার না জানলেও চলবে, তবে বেতনটি যদি আপনার স্বাস্থ্যবান হয় তাহলে আমি মাথা না ঘামালেও আয়কর বিভাগের নেক নজরে যে আপনি পড়তে বাধ্য সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে বেতন যতই কম হোক মানে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা হলেও আপনি হয়ত জানেনই না যে salary শব্দটির উৎস আসলে ‘নুন’ থেকেই। আজ্ঞে হ্যাঁ- Salt.স্যালারি শব্দটি এসছে ল্যাটিন salarium থেকে। পঞ্চদশ শতকে রোমান সৈন্যদের নুন কেনার জন্য রেশন দেওয়া হত। অর্থাৎ সৈন্যদের ক্ষেত্রে নুন সস্তায় দেওয়া হত। এই যে নুন কেনার টাকা যাকে তখন salarium বলা হত তখন,সেখান থেকেই কালক্রমে salary এর উৎপত্তি।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান