সববাংলায়

শব্দ।। Gezelligheid

বিভাগঃ ,

অর্থ- প্রিয়জনদের সাথে নিজের বাড়িতে বসে আড্ডা মারবার সময় মনে যে খুশি খুশি ভাবটা হয়।

উৎস- ডাচ্ শব্দ ‘Gezel’ থেকে যার অর্থ ‘বন্ধু’

ধরে নেওয়া যাক রবিবারের বিকেল।আগে থাকতেই ঠিক হয়েছিল আজ বিকেলটা আর কাউকে নয়।আজ বিকেলটা স্রেফ আড্ডাকে ডেডিকেট করবেন।যাকে বলে নির্ভেজাল খাঁটি বাঙালি আড্ডা।অবশ্য এই আড্ডার আয়োজক হতে পারে যেমন ক্লাস নাইনে পড়া ছেলের অধ্যাপক বাবা,তেমনি হতে পারে সরকারি দপ্তরের বড়বাবুর ইংরেজি মাধ্যমে পড়া একাদশ শ্রেণীর মেয়ে।এ ধরনের আড্ডার আয়োজক যে সর্বদা সমাজের উচ্চ মহল হবে তা নয়-মুড়ি তেলেভাজার বাঙালিও এ আড্ডার একটা গুরুত্তপূর্ন অংশ বটে।তবে মধ্যবিত্ত জীবনে এরকম আড্ডা আয়োজিত হয়না খুব একটা।দূর সম্পর্কের আত্মীয়ের আগমন কিংবা একদিনের একটা গ্রুপ স্টাডিই যথেষ্ট।এইসব আড্ডায় ফুচকা শেষে পাপড়ির মত হল পূর্বাভাস ছাড়া আসা কালবৈশাখী।বাইরে ঝোড়ো হাওয়ার পাগলামি; ভেতরে ততক্ষনে কোলবালিশটা কোলের মধ্যে নিয়ে অজিতবাবু বলতে শুরু করেছেন- ” সে এক দিন ছিল হ্যাঁ!কি মানস দা!২টাকাতে ট্রামে চেপে পাঁঠার মাংসের ঘুগনি খেয়ে রাধাতে সপ্তপদী দেখে আবার ফিরে আসতাম।জানলার কাঁচ যখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, সুলগ্নার মা তখন চিকেন পাকোড়ার ট্রে সাত কাপ কফি নিয়ে ঘরে ঢুকলেন।সুলগ্না কোলবালিশটা নিয়ে প্রবল হাসতে হাসতে মা’কে বলল-‘এখানটায় রাখো।’ এই সব মুহূর্তে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে জন্ম নেয় জোকস, অরিজিৎ সিং থেকে শ্যামল মিত্র একসাথে রেওয়াজ করে।এই সব মুহূর্তের কোন ভ্যালুয়েশন হয়না তখন।বেকার হওয়ার জ্বালা, বসের কল, সেমেস্টার, প্রেম ভেঙে যাওয়া সব কিছুকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিতে পারে এমন একটা আড্ডা।ডাচ্ রা এই অনুভুতিকেই Gezelligheid বলে। Gezelligheid শব্দের উৎপত্তি ‘Gezel’ থেকে যার অর্থ ‘বন্ধু’। মধ্যযুগে Gezel শব্দটিকে ডাচ্ রা ‘যাত্রী’ অর্থে ব্যবহার করত। Gezel থেকে পরবর্তীকালে ইংরেজি শব্দ Gezellig এর সৃষ্টি- যার অর্থ- ‘একদল মানুষ’ বা ‘আরাম করা’।

এই Gezelligheid কে নরওয়ের মানুষরা ‘Koselig’ বলে।জার্মানরা বলে ‘Gemiitlichkeit’, সুইডিশরা বলে- ‘Mysig’।বাংলায় আন্দাজ করা যায় এই অনুভূতি অনেকটা ‘আজ পুরো জমে যাবে গুরু’ বা ‘জমিয়ে আড্ডা’ ‘র মত।


 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. http://www.slate.com/articles/life/the_quest_for_gezellig
  2. http://www.dutchamsterdam.nl/155-gezellig
  3. https://en.wikipedia.org/wiki/Gezelligheid
  4. The Book of Human Emotions: An Encyclopaedia of Feeling from Anger to Wanderlust: by Tiffany Watt Smith


 
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading