সববাংলায়

অ্যাপেল স্যামসাঙ সবাই বাচ্চা এর কাছে। ভারতের বাজারে আসতে চলেছে দুনিয়ার সবথেকে শক্তিশালী মোবাইল


অ্যাপেল  iPhone – এর কথা তো সবাই শুনেছেন। সর্বসাধারণের কাছে এটি অনায়াসে এক কাঙ্ক্ষিত ফোন। যারা Android বেশি পছন্দ করেন , তাদের কাছে Samsung S8,  OnePlus 5 ইত্যাদি খুবই পছন্দের। এদের কর্মক্ষমতার কথা নতুন করে বলার মতো কিছুই নেই। নিজের নিজের জায়গায় তাদের অনায়াসেই সেরা বলা যায় । কিন্তু জানেন কি, এদেরকে বহু ক্রোশ পেছনে ফেলে দেবে এক ফোন যা ভারতবর্ষে এই বছর শেষের দিকে আসতে পারে। এর নাম Cadenza (ক্যাডেনজা) ।

মার্কিন যুক্তরাষ্ট্রর এক কোম্পানি – টুরিং রোবোটিক ইন্ডাস্ট্রিস (Turing Robotic Industries) খুব শীঘ্রই ভারতীয় বাজারে আনতে পারে ক্যাডেনজা নামক একটি ফোন। এই ফোনের বিবরণ শুনলে অবাক ছাড়া আর কিছুই হবার নেই।

Processor2 x Qualcomm Snapdragon 830
RAM12 GB (2 x 6 GB) LPDDR4X
Internal Memory512 GB (2 x 256 GB chips)
Memory Card Slot2 x 256 GB
Display1440 px x 2560 px WQHD
Rear Camera60 MP (iMAX 6K Quad Rear Camera with Triple lens)
Front Camera20 MP (Dual)
Operating SystemSwordfish with Deep Learning Artificial Intelligence
Battery100Wh battery with graphene and hydrogen fuel cells
SIM Slots4

এখন শুধু অপেক্ষা করা কবে এই ফোন আমাদের হাতে আসতে চলেছে। কোম্পানি এর সিইও স্টিভ চাও বলেন , “আমরা মনে করি আমরা ভবিষ্যৎ থেকে বর্তমান-এ ক্যাডেনজাকে এনে ফোনের বাজারে আলোড়ন ফেলে দেব”


 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading