সববাংলায়

পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

বিভাগঃ

আপনাদের সকলকে আমাদের সববাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ পয়লা বৈশাখ। নতুন বাংলা বছর ১৪২৪ এর প্রথম দিন আজ। কিন্তু অনেকেই আমরা সে খবর রাখি না। বাংলার সাল কত সেটা আমরা ভাবতে যাই না। বাঙালি আজ বাংলায় লিখতে, পড়তে ভুলে যাচ্ছে। এবং নতুন প্রজন্মের অনেকেই এটা নিয়ে গর্বিত। কারন তারা বাংলা না জানলেও জানে কিছু আন্তর্জাতিক ভাষা, তাই তারা গর্বিত, গর্বিত তাদের বাবা মা। কিন্তু নিজের মাতৃভাষায় না পড়তে পারা, বা না লিখতে পারাটা গর্বের না, লজ্জার। এর কারণ খুঁজতে গেলে কারণ পাওয়া যাবে অনেক। সঙ্গে এটাও মানতেই হবে যে আজকের ইন্টারনেটের যুগে, কোনও তথ্য খুঁজতে গেলে ইংরাজিতে সেই তথ্য সম্বন্ধে জানা যায় অনেক। কিন্তু সেই একই তথ্য বাংলায় খুঁজলে সেটা ততটা সহজলভ্য নয়। কারণ বাংলার সেইরকম ওয়েবসাইট আছে খুব কম। আমরা সেইরকমই একটি ওয়েবসাইট উপহার দিলাম আপনাদের, এই বাংলা নববর্ষ ১৪২৪ এর পয়লা বৈশাখে। শুভ নববর্ষ।

তবে আপনাদের পাশে চাই। আমাদের এই লক্ষ্য নিয়ে পথ চলাটা খুব সহজ না, যদি আপনারা পাশে না থাকেন। একসাথে এগিয়ে যেতে হবে আমাদের। আমাদের সকলের মিলিত প্রচেষ্টাতেই আবার আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পারব বিশ্বের দরবারে, এই ইন্টারনেটের যুগে ইন্টারনেটেরই মাধ্যমে।


 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।