সববাংলায়

বেশি সেদ্ধ ডিমের কুসুমের চারপাশে ছাইরঙা গোল দাগ দেখা যায় কেন?

বিভাগঃ ,

ডিম খেতে গেলে অনেকেই খেয়াল করেছি যে ডিম যত বেশি সেদ্ধ হয় তার কুসুমের চারপাশে ছাই রঙের প্রলেপ পড়ে। এখন প্রশ্ন হল, বেশি সেদ্ধ ডিমের কুসুমের চারপাশে ছাইরঙা গোল দাগ দেখা যায় কেন?

 ডিমের সাদা অংশটার ৯২ শতাংশই হল জল, আর বাকি ৮% হল ১৪৮ ধরনের বিভিন্ন প্রোটিন, যার মধ্যে রয়েছে ওভালবুমিন, ওভট্রান্সফোবিন, ও ওভমিউকোয়েড, সাধারণ তাপমাত্রায় প্রোটিন বন্ধনীতে এই প্রোটিনগুলো জটিল 3-D আকারে থাকে সালফার বন্ধনী দ্বারা আ্যমাইনো অ্যাসিড এর মাঝখানে। যখন ডিম সেদ্ধ হয়, তখন তাপে এই সালফার বন্ধনী ভেঙে যায়, ফলে প্রতিটা প্রোটিন অণু বেরিয়ে পড়ে ও নিজেদের মধ্যে জড়াজড়ি করে ক্রমশ কঠিন আকার ধারণ করে। ৭০ ডিগ্রি এর ওপর তাপমাত্রায় সালফার যৌগ ভেঙে তৈরী হয় হাইড্রোজেন সালফাইড যেটা কুসুমের মধ্যে থাকা আয়রনের সঙ্গে বিক্রিয়া করে তৈরী করে আয়রন সালফাইড যেটা কিনা একটা সবুজাভ ধূসর রং ধারণ করে ডিমের কুসুমের চারপাশে। এই দাগ দূর করতে গেলে ডিম সেদ্ধর পরেই তক্ষুনি যদি ডিমটিকে ঠান্ডা জলে ধোয়া হয়, তাহলে এই দাগ চলে যাবে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading