কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ এপ্রিল ।
আজকের দিনে ভারত :
১৫২৬ সালের আজকের দিনে পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল শাসনের সুচনা করেন।
১৮৯০ সালের আজকের দিনে শিল্পবিশারদ প্রসন্নকুমার আচার্যের জন্ম হয়।
১৯০০ সালের আজকের দিনে মহান চিকিৎসক ও বিজ্ঞানী সুধীরনাথ সান্যালের জন্ম হয়।
১৯২৪ সালে আজকের দিনে রাজস্থানের বিকানীরে মহারাজা কার্নি সিংয়ের জন্ম হয়।
১৯৪৫ সালের আজকের দিনে ক্রিকেটার ও আম্পায়ার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবনের জন্ম হয়।
১৯৮৯ সালের আজকের দিনে কর্ণাটকের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যার ফলে ঐতিহাসিক এস আর বোম্মাই বনাম ভারত মামলা শুরু হয়।
১৯৭৫ সালের আজকের দিনে ফারাক্কা বাঁধের সূচনা হয়।
২০১৩ সালের আজকের দিনে মানব ক্যালকুলেটর নামে খ্যাত শকুন্তলা দেবীর মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে বাউল সংগীতশিল্পী পূর্ণদাস বাউলের মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানকীবল্লভ পট্টনায়কের মৃত্যু হয়।
২০২১ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন।
১৯৭৭ সালের আজকের দিনে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৯৮৪ সালের আজকের দিনে শিশুসাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের মৃত্যু হয়।
১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় নাদিফ চৌধুরী জন্মগ্রহণ করেন।
২০১৭ সালের আজকের দিনে গায়ক এবং সুরকার লাকী আখান্দের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৮৬৪ সালের আজকের দিনে জার্মান অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ান কার্ল এমিল মাক্স জন্মগ্রহণ করেন।
১৮৮৩ সালের আজকের দিনে আমেরিকার পরিবেশবিদ ও লেখক জন মুরের জন্ম হয়।
১৯১০ সালের আজকের দিনে আমেরিকার বিখ্যাত কথাসাহিত্যিক মার্ক টোয়েইনেরমৃত্যু হয়।
১৯১৫ সালের আজকের দিনে হলিউড অভিনেতা অ্যান্থনি কুইনের জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম হয়।
১৯৩৮ সালের আজকের দিনে পাকিস্তানের কবি মহম্মদ ইকবালের মৃত্যু হয়।
১৯৫২ সালের আজকের দিনে লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু হয়।
১৯৭২ সালের আজকের দিনে এ্যাপোলো-১৬ মহাকাশযানে নভোচারী জন ওয়াটস ইয়াং চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।
১৯৭৯ সালের আজকের দিনে আমেরিকার অভিনেতা জেমস ম্যাকঅ্যাভয়ের জন্ম হয়।
২০১৯ সালের আজকের দিনে শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/২১_এপ্রিল
- https://en.wikipedia.org/wiki/April_21
- https://www.onthisday.com/day/april/21
- http://www.bcstest.com/details.php?id=27&parent=1
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://mythicalindia.com/features-page/21-april-today-in-indian-history/
- https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history


Leave a Reply to এস আর বোম্মাই বনাম ভারত মামলা | সববাংলায়Cancel reply