সববাংলায়

আজকের দিনে ।। ৯ ফেব্রুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৯ ফেব্রুয়ারি ।

আজকের দিনে ভারত :

১৮৭৯ সালের আজকের দিনে বাংলার গুপ্ত সমিতির বিপ্লবী নেতা রাজা সুবোধ চন্দ্র বসু মল্লিকের জন্ম হয়।

১৯০২ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক মণীশ ঘটক জন্মগ্রহণ করেন।

১৯৩০ সালের এই দিনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সুভাষ দত্ত জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের পঞ্চম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৭৪ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেন।

১৯৭৯ সালের আজকের দিনে ‘বনফুল’ ছদ্মনামে বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও ছোটগল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯২৩ সালের এই দিনে একটি বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক কবীর চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৪২ সালের এই দিনে বাংলাদেশের একজন স্মরণীয় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা এম.এ জলিল জন্মগ্রহণ করেন।

১৯৫৮ সালের আজকের দিনে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা খালেদ খানের জন্ম হয়।

১৯৬৪ সালের আজকের দিনে বাংলাদেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা রুবানা হকের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিউবা।

আজকের দিনে বিশ্ব :

১৭৩৭ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ-মার্কিন দার্শনিক ও লেখক টমাস পেইন জন্মগ্রহণ করেন।

১৭৭৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৮৮১ সালের এই দিনে বিখ্যাত রুশ সাহিত্যিক ফিওদোর দস্তয়েভ্‌স্কি পরলোক গমন করেন।

১৮৯৫ সালের এই দিনে উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন।

১৯০০ সালের এই দিনে ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়।

১৯২২ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার জিম লেকার জন্মগ্রহণ করেন।

১৯২২ সালের এই দিনে হাইতি নব্য স্বাধীনতাপ্রাপ্ত ডমিনিকান রিপাবলিক-এর ওপর আক্রমণ করে।

১৯৪০ সালের এই দিনে নোবেল পুরস্কার জয়ী দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ভাষাবিদ্ জন ম্যাক্সওয়েল কুতসি জন্মগ্রহণ করেন।

১৯৪৩ সালের এই দিনে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ এবং অধিবিদ্যাবিদ্ জোসেফ স্টিগ্‌লিজ জন্মগ্রহণ করেন।

১৯৪৪ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি অ্যালিস ওয়াকার জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জয়ী জাপানের কোষ জীবতত্ত্ববিদ ইয়োশিনোরি ওসুমি জন্মগ্রহণ করেন।

১৯৭০ সালের এই দিনে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার গ্লেন ম্যাকগ্রা জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং সঙ্গীত পরিবেশক টম হিডেলস্টোন জন্মগ্রহণ করেন।

২০০৩ সালের আজকের দিনে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর শুরু হয়। এর আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়া।

২০১৮ সালের আজকের দিনে দক্ষিন কোরিয়ার পেইয়ংচাঙ-এ ২৩তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ৮ ফেব্রুয়ারি আজকের দিনে ।। ১০ ফেব্রুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading