কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৯ মার্চ ।
আজকের দিনে ভারত :
১৫৫২ সালের আজকের দিনে শিখ গুরু অঙ্গদ দেব পরলোক গমন করেন।
১৫৬১ সালের আজকের দিনে আকবর মালওয়া আক্রমণ করেন।
১৮৪৯ সালের আজকের দিনে ব্রিটিশরা শিখ সেনাকে পরাজিত করে অমৃতসর দখল করে।
১৮৫৭ সালের আজকের দিনে সিপাহি মঙ্গল পাণ্ডে সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন।
১৯২৯ সালের আজকের দিনে বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক উৎপল দত্তের জন্ম হয়।
১৯৫৪ সালের আজকের দিনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উদ্বোধন করা হয়।
১৯৭০ সালের আজকের দিনে তপশিলি জাতি(Schedule Caste) কোটায় সংরক্ষণ ১২.৫% থেকে বেড়ে ১৫% হয়েছিল।
১৯৯৯ সালের আজকের দিনে উত্তর প্রদেশের চামোলি জেলায় ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ১০৩ জন নিহত হয়।
২০১৬ সালের আজকের দিনে চারুসীতা চক্রবর্তীর মৃত্যু হয়। তাত্ত্বিক রসায়ন এবং জল ও অন্যান্য তরলের গতিবিদ্যা বিষয়ে চারুসীতা চক্রবর্তী তাঁর মূল্যবান গবেষণার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হন।
আজকের দিনে বাংলাদেশ :
১৯১৬ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বিশ্ব :
১৭৭২ সালের আজকের দিনে সুইডিস জ্যোতির্বিদ, দার্শনিক ইমান্যুয়েল সুইডেনবার্গ পরলোক গমন করেন।
১৭৯০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি জন টাইলার জন্মগ্রহণ করেন।
১৭৯৯ সালের আজকের দিনে দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
১৮৮২ সালের আজকের দিনে নাইটস অফ কলম্বাস প্রতিষ্ঠিত হয়।
১৮৮৬ সালের আজকের দিনে জন প্যামবার্টন আটলান্টাতে একটি বাড়ির পিছনের দিকের উঠোনগুলিতে কোকা-কোলার প্রথম ব্যাচটি প্রস্তুত করেন।
১৯১২ সালের আজকের দিনে দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ব্রিটিশ অভিযাত্রী ফ্যালকন স্কটের মৃত্যু হয়।
১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান চতুর্থ বাহিনীকে পরাজিত করে সোভিয়েত রেড আর্মি।
১৯৭৪ সালের আজকের দিনে চীনের শানসি প্রদেশে টেরাকোটা সেনা আবিষ্কৃত হয়।
১৯৮০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ক্রিস ডি এলিয়া-এর জন্মগ্রহণ করেন।।
২০১৫ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নেয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/২৯_মার্চ
- https://en.wikipedia.org/wiki/March_29
- https://www.onthisday.com/day/march/29
- http://www.bcstest.com/details.php?id=27&parent=1
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://mythicalindia.com/features-page/29-march-today-in-indian-history/
- https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
- http://thehistoryindia.blogspot.com/2012/12/29-march-day-in-history-of-india-and.html
- https://en.wikipedia.org/wiki/Guru_Angad
- https://en.wikipedia.org/wiki/Mangal_Pandey
- https://en.wikipedia.org/wiki/Knights_of_Columbus
- https://en.wikipedia.org/wiki/Utpal_Dutt
- https://en.wikipedia.org/wiki/Shafi_Imam_Rumi
- https://www.healthcentral.com/article/first_batch_of_coca_cola_march_29_1886
- https://en.wikipedia.org/wiki/Terracotta_Army
- https://en.wikipedia.org/wiki/Chris_D%27Elia
- https://en.wikipedia.org/wiki/2015_Cricket_World_Cup_Final


আপনার মতামত জানান