সববাংলায়

হেয়ার ড্রায়ার কাজ করে কিভাবে

বিভাগঃ ,

চুলের স্টাইল সম্পর্কে যারা সচেতন তারা চুল সোজা, কোঁকড়ানো ইত্যাদি করার জন্য নানান ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করেন।চুল সংক্রান্ত এইযন্ত্রগুলির মধ্যে একদম বেসিক যন্ত্রটি হল হেয়ার ড্রায়ার। ভেজা চুল এক নিমেষে শুকোতে এই হেয়ার ড্রায়ারের জুড়ি মেলা ভার। কিন্তু এই হেয়ার ড্রায়ার কাজ করে কিভাবে?

ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বাল্ব বা ইমার্সন হিটার যে পদ্ধতিতে গরম হয়ে ওঠে হেয়ার ড্রায়ারের  ক্ষেত্রেও তার অন্যথা হয় না।এই হেয়ার ড্রায়ারের ওপরের অংশটি প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এটা আসলে একটা প্লাস্টিক খোল। এই যন্ত্রের আকৃতি অনেকটা পিস্তলের মত।প্লাস্টিকের ওই খোলটির ভেতরে একটি নাইক্রোম তারের কুণ্ডলী থাকে। ওই কুণ্ডলীর মধ্য দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত হয় কুণ্ডলীটি তখনই গরম হয়ে ওঠে। এই  কুণ্ডলীর ঠিক পেছনেই একটা ছোট পাখা লাগানো থাকে। এই ড্রায়ারে দুটো আলাদা আলাদা সুইচ থাকে।একটি সুইচ পাখায় বিদ্যুৎ সরবরাহ করে অন্যটি ওই তারের কুণ্ডলীটিতে। হেয়ার ড্রায়ার চালানোর নিয়ম হচ্ছে প্রথমে পাখার সুইচটি চালানো হয়। সুইচ মারার সাথে সাথে যন্ত্রে লাগানো পাখাটি ঘুরতে শুরু করে দেয় এবং প্লাস্টিকের খোলের মুখ দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসতে শুরু করে।এরপর যখন দ্বিতীয় সুইচটি চালু করা হয় তখন কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করলে কুণ্ডলীটি গরম হয়ে ওঠে আর ঠিক তখনই পাখার হাওয়াও গরম বেরোতে শুরু করে।এখন এই গরম হাওয়ার প্রবাহের মুখে ভেজা চুল ধরলে তা সাথে সাথে শুকনো হয়ে যায়।এইভাবে হেয়ার ড্রায়ার কাজ করে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. কিভাবে; সমীরকুমার ঘোষ; জ্ঞান বিচিত্রা প্রকাশনী; চুল শুষ্ক করার যন্ত্র কাজ করে কিভাবে; পৃঃ ১০৫
  2. https://en.wikipedia.org/wiki/Hair_dryer
  3. https://sites.psu.edu
  4. https://home.howstuffworks.com/hair-dryer.htm

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading