২০১৪ সালের নভেম্বর মাসে কোচিতে একটি আন্দোলন চালু হয়। বেশ কয়েক বছর ধরে কেরালার মত শিক্ষিত একটি রাজ্যে বেশ কিছু নীতি পুলিশের ঘটনা ঘটে ছলে। এইসব নীতি পুলিশদের হাতে বহু বিবাহিত-অবিবাহিত যুগলেরা রীতিমত হেনস্থার শিকার হচ্ছিল।
২০১৪ সালের জুলাই মাসে একজন মহিলা শিল্পী যখন তার পুরুষ সঙ্গীর সাথে রাতে বাড়ি ফিরছিল, তখন পুলিশেরা তাদের ধরে। তাদের থেকে তাদের বারির ফোন নম্বর নেওয়া হয় এবং ছেলেটির বাবা পুলিশ স্টেশনে আসলেও তাদের আট ঘণ্টা অবধি আটকে রাখা হয়। তাদের অপরাধ এই ছিল যে বিপরীত লিঙ্গের হওয়া সত্ত্বেও তারা একত্রে বাড়ি ফিরছিল রাতে। তাই পুলিশ নীতি পুলিশের ভূমিকায় নেমে পড়ে।
আলাপ্পুজা( Alappuzha) সমুদ্রসৈকত থেকে পুলিশ এক যুগলকে গ্রেপ্তার করে। মেয়েটির কপালে সিঁদুর বা এমন কিছু ছিল না যা থেকে বোঝা যায় তারা বিবাহিত। এখানেও পুলিশ নীতি পুলিশের ভূমিকায় নেমে পড়ে।
কিন্তু মানুষের সহ্যের সব সীমা পেরিয়ে যায় যখন কোজিকোড় (Kozhikode)-এ একটি রেস্টুরেন্ট ডাউনটাউন ক্যাফে (Downtown Cafe)-তে একটা দল, যারা ভারতীয় যুব জন মোর্চার সদস্য, তারা হামলা করে। রেস্টুরেন্ট ভাংচুর করে এই দাবিতে সেখানে নাকি ছাত্রছাত্রীরা অনৈতিক কাজকর্ম করে। মানুষ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে।
এরপর কিস অফ লাভ (kiss of love) নামে একটি ফেসবুক পেজ চালু হয়। সেখানে পেজের যারা অ্যাডমিন তারা মানুষকে এই নীতি পুলিশের বিরুদ্ধে পথে নামার আহ্বান জানায়। কোচির মেরিন ড্রাইভে মানুষ প্রতিবাদ জানাতে ভিড় করে। শিবসেনা, বজরং দলের মত অনেক দল এর বিরোধিতা করে। কিন্তু মানুষ তাদের বিরোধিতার তোয়াক্কা না করে পথে নামে। পুলিশ সেখানে থেকে অনেককে গ্রেপ্তার করে। ধীরে ধীরে এই আন্দোলন সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে।
কিছুদিনের মধ্যে কলকাতার যাদবপুর এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরাও কলকাতার বুকে এই আন্দোলন করে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- TOI/Kiss-of-love-movement-They-came-dared-the-mob-did-it/
- financialexpress.com/Kerala-cops-on-the-prowl-for-men-and-women-outdoors-together
- thehindu/moral-police-attack-restaurant-in-kozhikode/
- ndtv/kerala-kiss-of-love-participants-taken-into-preventive-custody
- deccanchronicle/actress and her co-artist were detained for over eight hours at Kollam east station
- zeenews.india.com/kiss-of-love-spreads-to-kolkata


আপনার মতামত জানান