পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার জন্য সরকারী বেসরকারী নানান বৃত্তি বা স্কলারশিপ প্রকল্প চালু আছে। কিন্তু সমস্যা হল এই বৃত্তিগুলি কখন, কাদের দেওয়া হয় সেটা অনেকেই জানতে পারেন না। বিশেষত বাংলা মাধ্যমের দরিদ্র ছাত্রছাত্রীরা যাদের জন্যই মূলত এই সব বৃত্তি প্রকল্পগুলি চালু হয়েছে তারাই জানতে পারে না। সেই জন্যই আমাদের এই বিশেষ উদ্যোগ।
সাম্প্রতিক পোস্ট
আমরা এখানে বিভিন্ন প্রচলিত স্কলারশিপ স্কীমগুলি তুলে ধরেছি। কোন স্কলারশিপ এর জন্য কি কি যোগ্যতা লাগে অর্থাৎ পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পারিবারিক আয়, কোন শ্রেণিতে স্কলারশিপ দেওয়া হয়, কিভাবে আবেদন করা যায় ইত্যাদি সম্পর্কে তথ্য তুলে ধরা হল। এখানে অবশ্যই উল্লেখ্য যে, আমরা মূলত কোন সময়ে আবেদন করা যায় উল্লেখ করেছি, তবে প্রত্যেক বছর সময়ের সামান্য তারতম্য ঘটে, তাই অনুরোধ – শেষ কলামে দেওয়া লিঙ্ক-এ গিয়ে উৎসাহী ও যোগ্য ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকেরা মাঝে মাঝে দেখে নেবেন। আর হ্যাঁ, যেহেতু ছাত্রছাত্রীরা অনেকেই অপরিণত এবং ইন্টারনেটের সাথে সেইভাবে পরিচিত নন তাই যাঁরা এই লেখাটি পড়ছেন দয়া করে যোগ্য ছাত্রছাত্রীদের কাছে তথ্যটি পৌঁছে দিন।
| বৃত্তির নাম | বৃত্তি পাওয়ার ন্যুনতম যোগ্যতা | বৃত্তির পরিমাণ | আবেদন করার সময় | আবেদন প্রক্রিয়া | লিঙ্ক |
|---|---|---|---|---|---|
| স্বামী বিবেকানন্দ মেরিট কাম মীন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ। ২। বার্ষিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৭৫%, দ্বাদশ – ৭৫%, স্নাতক – ৫৩%। | ১। একাদশ দ্বাদশ – মাসিক ১০০০ টাকা। ২। স্নাতক স্তরে – কলা ও বাণিজ্য বিভাগ ১০০০ মাসিক টাকা , বিজ্ঞান বিভাগ মাসিক ১৫০০ টাকা, ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি মাসিক ৫০০০ টাকা, ডিপ্লোমা ইঞ্জিয়ারিং মাসিক ১৫০০ টাকা। ৩। স্নাতকোত্তর স্তরে – কলা ও বাণিজ্য বিভাগে মাসিক ২০০০ টাকা, বিজ্ঞান বিভাগে মাসিক ২৫০০ টাকা। | সাধারণত সেপ্টেম্বর থেকে নম্ভেম্বর। ২০২০ সালের তারিখ ঘোষণা এখনও হয়নি। | অনলাইন | https://svmcm.wbhed.gov.in/ |
| তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জাতির জন্য পশ্চিমবঙ্গ ওয়েসিস স্কলারশিপ (West Bengal OASIS Scholarship for SC ST OBC Students) | ১। তফশিলি জাতি ও উপজাতির নবম থেকে স্নাতকস্ত অবধি পড়াশোনা। ওবিসিদের ক্ষেত্রে স্নাতকস্তরে পড়াশোনা। ২। ২। বার্ষিক পারিবারিক আয় ২,০০,০০০ টাকার কম। | ১। নবম দশম – মাসিক ১৫০ টাকা ২। একাদশ দ্বাদশ – মাসিক ২৩০ টাকা। ৩। স্নাতক স্তরে – মাসিক ৩০০ টাকা। ৪। ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি – মাসিক ৫৫০ টাকা। | ২০২০ সালের আবেদন নেওয়া হচ্ছে। | অনলাইন | http://oasis.gov.in/ |
| সংখ্যালঘুদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship for Minority Students) | ১।সংখ্যালঘু ছাত্র ছাত্রী যারা দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ। ২। বার্ষিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৭৫%, দ্বাদশ – ৭৫%, স্নাতক – ৫৩%। | ১। একাদশ দ্বাদশ – মাসিক ১০০০ টাকা। ২। স্নাতক স্তরে – কলা ও বাণিজ্য বিভাগ ১০০০ মাসিক টাকা , বিজ্ঞান বিভাগ মাসিক ১৫০০ টাকা, ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি মাসিক ৫০০০ টাকা, ডিপ্লোমা ইঞ্জিয়ারিং মাসিক ১৫০০ টাকা। ৩। স্নাতকোত্তর স্তরে – কলা ও বাণিজ্য বিভাগে মাসিক ২০০০ টাকা, বিজ্ঞান বিভাগে মাসিক ২৫০০ টাকা। | সাধারণত সেপ্টেম্বর থেকে নম্ভেম্বর। ২০২০ সালের তারিখ ঘোষণা এখনও হয়নি। | অনলাইন | http://wbmdfcscholarship.gov.in/ |
| জিপি বিরলা স্কলারশিপ (G. P. BIRLA SCHOLARSHIP) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল থেকে দ্বাদশ উত্তীর্ণ। ২। বার্ষিক পারিবারিক আয় ৩,০০,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দ্বাদশ – ৮০%। | বার্ষিক ৫০০০০ টাকা কোর্স ও হোস্টেল ফি বাবদ। মোট ১০০ জনকে এই বৃত্তি প্রদান করা হয়। | সাধারণত জুলাই। ২০২০ সালের তারিখ ঘোষণা এখনও হয়নি। | অফলাইন ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পোস্টে পাঠাতে হবে। বিশদে জানার জন্য ওয়েবসাইট দেখুন। | http://gpbirlaedufoundation.com/ |
| অনন্ত মেরিট স্কলারশিপ (Anant merit scholarship) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল থেকে দশম, দ্বাদশ উত্তীর্ণ। ২। মাসিক পারিবারিক আয় ৫,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৭০%, দ্বাদশ – ৭০% ৪। শর্ট লিস্ট করা ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দিতে হবে। | শর্ট লিস্ট করার পর নির্ধারণ করা হয়। | জুলাই – আগস্ট | অনলাইন | http://www.ananteducation.org/WhoCanApply-AnantEducation.php |
| আলো চ্যারিটি সংস্থার পশ্চিমবঙ্গ আলো স্কলারশিপ (West Bengal Aalo Scholarship by Aalo Charity Organisation ) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে দশম উত্তীর্ণ। ২। মাসিক পারিবারিক আয় ৫,০০০ টাকার কম। ৩।ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৭০% ৪। শর্ট লিস্ট করা ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দিতে হবে। | বার্ষিক ৭২০০ টাকা | ১ সেপ্টেম্বর – ১৫ অক্টোবর, ২০২০ | অনলাইন | http://aalo.org.in/application-form.php |
| এস আর জিন্দাল স্কলারশিপ স্কীম (S R JINDAL SCHOLARSHIP SCHEME) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ। ২। মাসিক পারিবারিক আয় ৫,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৭০%, দ্বাদশ – ৭০%, স্নাতক – ৬৫%, আইটিআই (পূর্বতম পরীক্ষা) – ৫০%। | ১। একাদশ দ্বাদশ – মাসিক ৫০০ টাকা। ২। সরকারী আইটিআই – মাসিক ৫০০ টাকা, বেসরকারি আইটিআই – মাসিক ৭০০ টাকা। ৩। স্নাতক স্তরে – ছাত্রী মাসিক ১০০০ টাকা , ছাত্র ৮০০ টাকা। ৪। ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি – ছাত্রী মাসিক ১৭০০ টাকা, ছাত্র মাসিক ১৫০০ টাকা। ৫। স্নাতকোত্তর স্তরে – ছাত্রী মাসিক ১২০০ টাকা, ছাত্র মাসিক ১০০০ টাকা। | বছরের যেকোনো সময় আবেদন করা যায়। কোন নির্দিষ্ট সময়সীমা নেই। | অফলাইন ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পোস্টে পাঠাতে হবে। বিশদে জানার জন্য ওয়েবসাইট দেখুন। | https://www.sitaramjindalfoundation.org/scholarships-for-students-in-bangalore.php |
| মহিলাদের জন্য ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন স্কলারশিপ (Fair & Lovely Foundation Scholarships for WOMEN) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল থেকে দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ ছাত্রী। ২। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দ্বাদশ – ৬০%, স্নাতক – ৬০%। | এককালীন ২্০০০ থেকে ৫০,০০০ টাকা | সাধারণত নভেম্বর মাসে। ২০২০ সালের তারিখ ঘোষণা এখনও হয়নি। | অনলাইন | https://www.fairandlovelyfoundation.in/en/scholarship-for-women |
| মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিক্ষাখাতে সহায়তা (Educational assistance from Chief Minister’s Relief Fund ) | ১। রাজ্য সরকারী বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ। ২। বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০ টাকার কম। ৩। ন্যুনতম প্রাপ্ত নম্বরঃ দশম – ৬৫%, দ্বাদশ – ৬০%, স্নাতক – ৫৫%। ৪। অন্য কোন সরকারী বৃত্তি প্রাপক নয়। | পরিমাণ পূর্বনির্ধারিত নয়। যোগ্য প্রার্থীকে বৃত্তি এককালীন দেওয়া হয়। | বছরের যেকোন সময় আবেদন করা যাবে। | অফলাইন। সাদা কাগজে আবেদন লিখে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে লিঙ্কটি দেখুন। | http://www.wbcmo.gov.in/donation.aspx |
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
সববাংলায় দ্বারা সংকলিত। প্রত্যেক স্কলারশিপের পাশে দেওয়া লিঙ্ক সেই স্কলারশিপ সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহৃত হয়েছে।


আপনার মতামত জানান