সববাংলায়

২৬ আগস্ট ।। ৮ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মাদার টেরেজার জন্মদিন। মাদার টেরেজা একজন ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাঁর সেবামূলক কাজের জন্য। সম্প্রতি পোপ ফ্রান্সিস তাঁকে কলকাতা শহরের ‘সন্ত টেরেজা’ আখ্যায় ভূষিত করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mother-teresa/
  • আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্রের জগতে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। হাসির ছবি বা বাংলা কমেডি সিনেমার ইতিহাসে অভিনেতা হিসাবে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhanu-bandyopadhyay/
  • আজ অ্যান্টনি ভন লিউয়েনহুকের জন্মদিন। পুঁথিগত শিক্ষা তাঁর প্রায় ছিল না বললেই চলে। অথচ তাঁর আবিষ্কার এবং পর্যবেক্ষণকে অনুসরণ করেই বিজ্ঞান জগতে প্রবেশ করে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি। খুবই আকর্ষণীয় ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক এর জীবন কাহিনী যা জানতে পড়তেই হবে এই লেখাটি https://sobbanglay.com/sob/leeuwenhoek
  • আজ অতুলপ্রসাদ সেনের মৃত্যুদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’, ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ এমন অমর কালজয়ী সব গান তাঁর লেখা। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-26

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জানেন কি, আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বের হাতে কলমে প্রমাণ পেতে অপেক্ষা করতে হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য? পৃথিবীর আগে সূর্যে হিলিয়াম নামক মৌলের উপস্থিতি টের পেয়েছিলেন বিজ্ঞানীরা – সৌজন্য সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ এখানে আমরা জানাবো বিজ্ঞান গবেষণায় সূর্যগ্রহণের গুরুত্বের কথা – আর তা জানতে আপনাকে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/solar-eclipse-and-research
  • অন্ধের হাতি দেখা‘ প্রবাদটির উপর কি অন্ধের হাতি দেখার মতই ধারণা আছে? তাহলে আবছা ধারণাকে পরিষ্কার করে নিতে অবশ্যই পড়ে নিন এই প্রবাদের পিছনের গল্প ও প্রাচীন মতামত – https://sobbanglay.com/sob/bengali-proverb-andher-hati-dekha

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

বলা হয় জামশেদপুরের কাছে জাদুগোড়ায় পাহাড়ের উপর অবস্থিত রঙ্কিনী মন্দিরে এক সময় নরবলির চল ছিল, যা ব্রিটিশ আমলে নাকি বন্ধ হয়। স্থানীয় মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। এখানকার সমস্ত মানুষ নিয়মিত এই মন্দিরে আসেন এবং মায়ের কাছে মনে মনে কিছু প্রার্থনা করেন। প্রচলিত জনশ্রুতি অনুসারে এখান থেকে কেউ কখনও খালি হাতে ফেরেনি। মা রঙ্কিনী সকলের মনস্কামনা পূর্ণ করেছেন। রঙ্কিনী মন্দির নিয়ে নানা জানা অজানা ঘটনা জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

বাহুবলীর শিবার সেই জলপর্বতের কথা মনে আছে? মনে আছে তার গ্রামের কথা? তারপরে তার বিখ্যাত সেই ধিভারা গানটির দৃশ্যায়ন একবারে যেন স্বর্গীয় অপার্থিব। তাই না? মনে আছে মনি রত্নম পরিচালিত হিন্দি সিনেমা “রাবণ”-এর “বেহেনে দে” গানটির দৃশ্যায়ন? অথবা দিল সে সিনেমার জিয়া জলে গানটি?

এরকম প্রচুর সিনেমার প্রচুর গান থেকে শুরু করে ছবির বিভিন্ন অংশের শুটিং এর জন্য পরিচালকদের অন্যতম পছন্দ আর সিনেমাটোগ্রাফারদের স্বর্গরাজ্য কেরালার আথিরাপল্লি জলপ্রপাত। হিন্দি তামিল তেলেগু মালয়ালাম ইংরাজি ছাড়াও আরও প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই জায়গায়। হবে নাই বা কেন এত সুন্দর জলপ্রপ্রাত কমই আছে। এর এই সৌন্দর্যের জন্যই তো আথিরাপল্লীকে কেরলের অনেকেই ভারতের নায়াগ্রা বলে থাকে। সেই সৌন্দর্যের ঝলক দেখুন এই ভিডিওতে।

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading