সববাংলায়

১২ অক্টোবর ।। ২৪ আশ্বিন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কামিনী রায়ের জন্মদিন। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কামিনী রায়। স্বামী এবং তাঁর তিন সন্তানকে পরপর হারানোর বেদনা থেকে মুক্তি পেতেই মূলত তাঁর সাহিত্যে হাতেখড়ি। তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামের কবিতাসংগ্রহ ও বালিকা শিক্ষা নিয়ে প্রবন্ধগ্রন্থ রচনা করে তৎকালীন পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamini-roy/
  • আজ পূর্ণিমা সিনহার জন্মদিন। পদার্থবিদ্যার প্রথম বাঙালি মহিলা ডক্টরেট তিনি। বিভিন্ন ধরনের মাটি নিয়ে তিনি বেশ কিছু গবেষণামূলক কাজ করেছিলেন যার মধ্যে খনিজ এক্সরে ক্রিস্টালোগ্রাফি বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসাধারণ গান গাইতেন যেমন তেমনি তাঁর তবলার হাতও ছিল দারুণ। বাঙালি এই বিদুষী সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/purnima-sinha
  • আজ ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার এ ললিতার মৃত্যুদিন। মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কন্যা সন্তান জন্মানোর চারমাসের মধ্যেই স্বামীকে হারান তিনি। সেই শিশু কন্যাকে কোলে করেই তিনি চালিয়ে গেছিলেন পড়াশোনা সমাজের যাবতীয় অপমান লাঞ্ছনা অপবাদ সত্ত্বেও। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/a-lalitha/
  • আজ নচিকেতা ঘোষের মৃত্যুদিন। নচিকেতা ঘোষ বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র সুরকার যার জন্য মহম্মদ রফি বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন। সেই নচিকেতাই আবার কিশোরকুমারকে দিয়ে সারাজীবনে মাত্র একটি গান গাইয়েছিলেন। উত্তমকুমারের সঙ্গে ছিল তাঁর তুইতোকারির সম্পর্ক। মুম্বাইতে থাকাকালীন অভিনেতা সঞ্জীবকুমারের সঙ্গে নিজের অফিস শেয়ার করতেন তিনি। সঙ্গীতসাধক নচিকেতা ঘোষের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nachiketa-ghosh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-12

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • হিন্দুধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এই পক্ষ পিত্রুপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের শুরুর আগের দিন। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pitripokkho
  • দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের শুরুর আগের দিন। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahalaya

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কন্যা সন্তান জন্মানোর চারমাসের মধ্যেই স্বামীকে হারান তিনি। সেই শিশু কন্যাকে কোলে করেই তিনি চালিয়ে গেছিলেন পড়াশোনা সমাজের যাবতীয় অপমান লাঞ্ছনা অপবাদ সত্ত্বেও। তিনি ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার। তিনি এ ললিতা। আজ তাঁর মৃত্যুদিনে তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading