আমরা মানুষরা জন্ম থেকেই দেখছি আমাদের মাথার সামনের দিকে এক জোড়া চোখ রয়েছে।অথচ আমাদের চারপাশের এমন অনেক পাখি, অনেক প্রাণী রয়েছে যাদের চোখ মাথার দুপাশে রয়েছে মাথার সামনের দিকের পরিবর্তে। কিন্তু আমাদের চোখ মাথার সামনে থাকে কেন? আজ সেটাই জানব।
এই পৃথিবীর অধিকাংশ মাছ কিংবা পাখির কাছেই এই পৃথিবী চ্যাপটা লাগে।এর কারণ তাদের মাথার দুপাশে থাকা চোখ।আমাদের চোখ মাথার সামনের দিকে আছে বলেই আমরা দূরত্ব বুঝতে পারি এবং এই পৃথিবীকে ত্রিমাত্রিক অবস্থায় দেখি।ব্রিটিশ চক্ষুবিশারদ এডওয়ার্ড ট্রেচার কলিন্স ১৯২২ সালে তাঁর ‘arboreal locomotion hypothesis’ এ বলেন- বহু বছর আগে মানুষের পূর্বপুরুষরা গাছে থাকত। প্রধানত বাঁদর জাতীয় প্রাণী থেকেই আমাদের বিবর্তন হয়ে আজকের এই রূপে আমরা পৌঁছেছি। এখন গাছে থাকার সুবাদে তাদের এক ডাল থেকে অন্য ডালে লাফ দেওয়ার প্রয়োজন হত। আর সেই কারণেই দুটো ডালের মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাদের ধারণা থাকতে হত। আর এই দূরত্বের প্রয়োজন ছিল বলেই- আজকের মানুষের দৃষ্টিশক্তির একটি অন্যতম বৈশিষ্ট্য- In depth vision যার সাহায্যে মানুষ দূরত্ব নির্ণয় করতে পারে। সাইকোথেরাপিস্ট ক্রিস্টোফার টাইলার মনে করেন এই দূরত্ব নির্ণয় আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব ছিল কারণ গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফ দিতে গিয়ে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সামান্য ভুলের অর্থ ওপরের নিরাপদ আশ্রয় থেকে সোজা হিংস্র শ্বাপদ সংকূল মাটিতে আছড়ে পড়া- যেখানে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোন বিকল্প নেই।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.bbc.com/future/story/20141013-why-do-your-eyes-face-forwards
- Do you know;by Bittu Sahagal;Why you have eyes in the front of your face; page 121


আপনার মতামত জানান