সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৮ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজকের দিনে জাতীয় বিজ্ঞান দিবস সারা ভারতে গুরুত্বের সঙ্গে পালিত হয়। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞানের প্রসার এর জন্যে মাতৃভাষার গুরুত্বও অনেক – তাই আমরা সববাংলায় এর পক্ষ থেকে বাংলা ভাষায় বিভিন্ন তথ্য প্রদানের চেষ্টা করি। আর আজকের এই দিনে অবশ্যই বাংলায় জেনে নেব জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস ও গুরুত্ব।পড়ুন এখানে https://sobbanglay.com/science/national-science-day-india
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। তাঁকে বলা হয় বাংলা থিয়েটারের জনক তথা প্রাণপুরুষ।ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতাও তিনি।আমৃত্যু প্রিয়জনের বিয়োগ-ব্যথা লাঞ্ছনা অপমান সব সয়েছেন আর ভেতরে ভেতরে টুকরো হয়েছেন। তারপরও থিয়েটার-ই ছিল তাঁর সব প্রতিবন্ধকতা জয়ের একমাত্র চাবিকাঠি। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/girish-chandra-ghosh/
- আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মৃত্যুদিন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং শিক্ষক ছিলেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যান তিনি রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের সাধারণ নাগরিকদের জন্য খুলে দিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendra-prasad/
- আজ রাসবিহারী ঘোষের মৃত্যুদিন। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত সিধে চলে গেছে যে রাস্তা আমরা তাকে চিনি রাসবিহারী অ্যাভিনিউ নামে। কলকাতার বহু রাস্তাই বিশেষ মনীষীদের নামে নামাঙ্কিত। কিন্তু কে ছিলেন এই রাসবিহারী বাবু? ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ধারার একজন রাজনীতিবিদ, আইনজীবি এবং সমাজসেবক হিসেবে পরিচিত রাসবিহারী ঘোষের নামেই এই রাস্তা। তাঁর সঞ্চিত দানকৃত অর্থেই যাদবপুরে ৩৩ একর জায়গা কিনে তৈরি হয়েছিল আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিস্মৃতিতে ঠাঁই পাওয়া এই কৃতী বাঙালি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rash-behari-ghosh/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-28
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
- আমরা মানুষরা জন্ম থেকেই দেখছি আমাদের মাথার সামনের দিকে এক জোড়া চোখ রয়েছে। অথচ আমাদের চারপাশের এমন অনেক পাখি অনেক প্রাণী রয়েছে যাদের চোখ মাথার দুপাশে রয়েছে মাথার সামনের দিকের পরিবর্তে। কিন্তু আমাদের চোখ মাথার সামনে থাকে কেন? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-do-your-eyes-face-forwards/
- পুরূরবা ছিল চন্দ্রপুত্র বুধ এবং মনুর কন্যা ইলার পুত্র। চন্দ্রের নাতি হিসাবে সে ছিল প্রথম চন্দ্রবংশীয় রাজা। সে রাজা হিসাবে যেমন বিখ্যাত ছিল, তার চেয়েও বেশি তাকে আমরা চিনি উর্বশীর প্রতি তার নিখাদ প্রেমের জন্য। পুরূরবা এবং উর্বশীর প্রেমকথা মহাভারতের প্রেম কথাগুলোর মধ্যে অনন্য। এই প্রেম অপ্সরা এবং মানবের, এই প্রেম অকল্পনীয় ভাবে নিখাদ এক প্রেম। এই প্রেম থেকেই জন্ম নিচ্ছে মহাভারতের সমস্ত বিখ্যাত চরিত্র যেমন যযাতি, দুষ্মন্ত , ভরত, ভীষ্ম, কৃষ্ণ, পাণ্ডব কৌরবেরা। বিস্তারিত অবশ্যই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pururva-urvashi-love-story/
আজ কী দেখবেন :
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- সোমনাথ মন্দিরের বর্তমান রূপটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের উদ্যোগে নির্মিত হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মন্দির উদ্বোধনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন, “ধ্বংসের চেয়ে যে সৃষ্টি যে মহৎ, সোমনাথ মন্দির তারই প্রতীক।” এই নিয়ে জহরলাল নেহেরুর সাথে তাঁর মতবিরোধও হয়েছিল। সোমনাথ মন্দির নিয়ে বিস্তারিত জানুন সববাংলায় এর এই ভিডিওতে https://youtu.be/yRJMnGWF2LA
- বাঙালিরা যে ইংরাজি ভাষার পেছনে ছুটছে সেটা কাজের থেকেও বেশি এখন স্ট্যাটাস সিম্বল। কিন্তু কিসের স্ট্যাটাস? যে ইংরাজি না জানলে নাকি আমাদের জীবনটাই ব্যর্থ সেই ইংরাজি কিন্তু ইউরোপে ব্রাত্য। সেখানে যে যার দেশে তার তার ভাষা। অথচ আমরা ভাবছি ইংরাজি জানলেই বোধয় দুনিয়া জয় করে নেব। সেই নিয়েই আলোচনায় একজন প্রবাসী বাঙালি যে কাজের ছুটিতে ফিরেছে নেদারল্যান্ডস থেকে। তার সাথে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে রুবাই। দেখুন বিস্তারিত https://youtu.be/E1xWeAIMFYE
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান