সববাংলায়

রেডিওর চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন হয় কেন

আমরা যারা রেডিও শুনি তারা প্রত্যেকেই খেয়াল করেছি যে রেডিওর চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন হয়। ছোট থেকেই শুনতে শুনতে আমাদের কান অবশ্য অভ্যস্ত হয়ে গেছে এই আওয়াজের (Radio Noise) সঙ্গে, তবুও মনে প্রশ্ন জাগে কেন এমন হয়। এখানে জেনে নেব রেডিওর চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন হয় কেন।

আমরা সকলেই জানি, রেডিওতে একটি অ্যান্টেনা থাকে যা ক্রমাগত রেডিও সংকেত (signal) গ্রহণ করে। এই রেডিও সংকেত যেকোন রকম রেডিও ওয়েভ হতে পারে। এখানে মনে রাখতে হবে রেডিও ওয়েভ মানেই কিন্তু তা আমাদের কাছে অর্থবহ শব্দ নয় তাই রেডিও অ্যান্টেনা  যে সব সংকেত পায় তার মধ্যে গুঞ্জন শব্দ বা noise থাকে। এবার যখন রেডিওটি একটি চ্যানেলে টিউন করা হয় তখন সেটি একটি ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে। রেডিয়ো স্টেশন সেই ফ্রিকোয়েন্সিতে যে সংকেত পাঠায় তা অন্যান্য noise থেকে অনেক স্পষ্ট এবং জোরে হয়। রেডিও তখন অন্যান্য কমজোরি সংকেতগুলিকে কমিয়ে মূল সিগন্যালকে তুলে ধরে ফলে আমরা নির্দিষ্ট চ্যানেল এর পরিবেশনা শুনতে পাই ও বাকি অবাঞ্ছিত শব্দগুলি চাপা পড়ে যায়। কিন্তু যখন চ্যানলে পালটানো হয় বা যখন রেডিও কোন নির্দিষ্ট চ্যানেলে টিউন থাকে না তাই তখন কোনও মূল সিগন্যাল বা স্পষ্ট সংকেত পাওয়া যায় না। ফলে রেডিও অ্যান্টেনায় যে সকল সংকেত ধরা পড়ে সবই একই রকম জোরে বাজতে থাকে আর যা আমাদের কানে একটানা গুঞ্জনের মত লাগে।

এবার প্রশ্ন আসতে পারে রেডিও অ্যান্টেনা এইসব সংকেত পায় কোথা থেকে। আসলে রেডিও ওয়েভ সর্বত্রই রয়েছে – এর উৎস বিভিন্ন হতে পারে। যেমন বজ্রপাতের ফলে তৈরি রেডিও সিগন্যাল যা atmospheric radio noise তৈরি করে, মানুষের তৈরি বিভিন্ন ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক সরঞ্জাম যেমন টিভি, লাইট, ওয়াকি টকিজ, মোবাইল ফোন ইত্যাদি থেকে নির্গত রেডিও সংকেত ইত্যাদি।এছাড়া রেডিওর নিজস্ব সার্কিট থেকে thermal noise তৈরি হয়। এছাড়াও কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এর জন্যেও সামান্য noise তৈরি হতে পারে তবে তার জন্যে খুব শক্তিশালী রেডিও অ্যান্টেনা প্রয়োজন বা বলা যায় আমরা যে রেডিও ব্যাবহার করে থাকি তার উপর এর প্রভাব নেই বললেই চলে। তবে কেউ যদি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্যে রেডিও সিগন্যাল পর্যবেক্ষণ করতে চান সেক্ষেত্রে এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন জনিত noise খুব বিরক্তিকর হয়ে উঠতে পারে।

 


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading