২০১৯ এ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা “পরিণীতা”। আমি দেখলাম ৫ বছর পর। প্রচুর ভুলভ্রান্তি চোখে পড়লেও যে কারণে সিনেমাটা মন ছুঁয়ে গেছে তা হল বাবাইদার মত মানুষের পরিস্থিতির বাস্তবতা এবং মেহুলের বাবাইদার প্রতি যে টান তা ফুটিয়ে তোলা। চারপাশে এরম অনেক বাবাইদা আছে যাদের গল্পটা এরকমই। গল্পের শুরুটা দেখতে দেখতে মনে হয়েছে যেন পাশের বাড়ির কারও ঘটনা দেখছি। তাই মনটাও কেঁদে উঠেছে। এই অংশে চিত্রনাট্য থেকে শুরু করে সকলের অভিনয় সবটাই বেশ গোছানো। যদিও কিছু দৃশ্য জোর করে চাপানো হয়েছে এরম মনে হয়। কিন্তু পরের অংশটা কল্পনাতেই বেশি দেখা যায়। বাস্তবের মিল খুব কম। আসলে হেরে যাওয়ার গল্প তো মানুষ দেখবে না, তাই শেষে বাবাইদার সুবিচারের একটা ব্যবস্থা পরিচালক করেছেন। তবে বাস্তবে কোনও মেহুল এইরূপ দায়িত্ব পালন করে বলেও আমার জানা নেই বা উচ্চমাধ্যমিক পাশ করে চারবছরের মাথায় এত ভাল চাকরিও পাওয়া যায় বলে জানা নেই। কিন্তু একটা বিষয় খুব ভাল লেগেছে যে একটা মানুষ, তার উপস্থিতি বা অনুপস্থিতি হয়ত জগতের কারও কাছে কোন মূল্য রাখে না। কিন্তু একজন মানুষ থাকবেই যার কাছে তার উপস্থিতি কখনই ভোলার নয়। যার কাছে ওই একটা মানুষই সব, সেইই তার দুনিয়া। এরম অনুভূতি বাস্তবেও অনেক দেখেছি। সেটাই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই চিত্রনাট্যে এরম অজস্র ফাঁকফোকর থাকলেও একবার দেখার জন্য সত্যি ভাল সিনেমা।
সিনেমাটা আমারও ভালো লেগেছিল কেবল শুভশ্রীর অভিনয়ের জন্য যদিও দ্বিতীয় অর্ধটা বড্ডবেশী সিনেমাটিক।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
