সববাংলায়
(উপন্যাস) স্বদেশ – …
 
Notifications
Clear all

(উপন্যাস) স্বদেশ – অর্ণব মণ্ডল

2 Posts
2 Users
0 Reactions
488 Views
সববাংলায় বৈঠক » সববাংলায়
(@rsg)
Member Admin
Joined: 4 years ago
Posts: 22
Topic starter   [#8]
২০২৪ সালে প্রকাশিত অর্ণবদার “স্বদেশ” বইটি নিয়ে দু চার কথা লিখতে চাই। প্রথমত বিষয়ের যে নির্বাচন সেটার জন্য বাহবা দিতে হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের লেখা খুব প্রয়োজন। এবং লেখকের যে একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, সেটা এই বিষয় নির্বাচন দেখে বোঝা যায়। দ্বিতীয়ত এক সাথে অনেক গুলো সময়কে তুলে ধরা হয়েছে পরপর। সময়ের দলিল কে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কাহিনীতে। চিত্রপট বদলে যাচ্ছে আর পাঠক হিসাবে আমি দেখতে পাচ্ছি কীভাবে সেই সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষ, তাদের পরিবর্তন। কয়েকটা জায়গা পড়তে পড়তে সেই সময়কে মনে পড়ে, আমাদের ভয়ংকর অতীতকে মনে করে আতঙ্কিত হয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি। অবে দৈর্ঘ্য যেটা আমার মনে হয়েছে খুব কম। একটা যুগকে অনুভব করার জন্য পাঠককে খানিকটা সময় দিতে হয়। সেই সময়টা এখানে পাইনি। একটা যুগ দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি যে সেই সময়ে একটু বেশি সময় ধরে বিচরণ করব সেই অবকাশ পাইনি। 


   
Quote
সববাংলায় বৈঠক » সববাংলায়
(@arnab)
New Member
Joined: 2 years ago
Posts: 1
 

অনেক ধন্যবাদ রুবাই। তুমি বই টা মন থেকে পড়েছো এবং গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছ। ভবিষ্যতের লেখায় আমি চেষ্টা করবো পাঠক কে যদি আরো সুযোগ করে দেওয়া যায় আমার লেখার জগতে আরো বেশিক্ষণ বিচরণ করতে দেওয়ার । 

তোমার মত মনোযোগী পাঠক যে কোনো 

লেখকের কাছে সম্পদ । ধন্যবাদ 😊।



   
ReplyQuote

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।