সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- বাংলা ভাষার এক অসম্ভব প্রতিভাধর সাহিত্যিক সুকুমার রায়ের আজ মৃত্যুদিন। মূলত শিশুসাহিত্যিক হিসেবেই তাঁর খ্যাতি-পরিচিতি। একাধারে তিনি লিখেছেন ছড়া, নাটক এবং রম্যরচনা। তাঁর লেখা ‘আবোল তাবোল’-এর ‘ননসেন্স’ ছড়াগুলি পড়েনি এমন বাঙালি পাওয়া আজ দুষ্কর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sukumar-ray/
- আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বুড়িবালামের তীরে ইংরেজদের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংগ্রামের কথা। বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন তিনি। বাঘের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন বলে তাঁকে সকলে বাঘাযতীন বলেই চেনে। নেতাজীর অনেক আগেই তিনি জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ভারত থেকে ইংরেজ অপসারণের চেষ্টা করেছিলেন। অমর বিপ্লবী বাঘাযতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jatindranath-mukherjee/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-10/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জনশ্রুতি অনুযায়ী ভূরিশ্রেষ্ঠ রাজ্যের আট সেনাপতির বাসস্থল হিসেবেই অতীতের বিশখালা জনপদ আজ আঁটপুর নামে পরিচিত। আঁটপুরের ঘোষদের বাড়িতেই নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আঁটপুর আর রাধাগোবিন্দ জিউয়ের মন্দির যেন সমার্থক। আঁটপুর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/antpur/
- বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলন হয়। সেদিন গুলিবর্ষণের পর স্টেশন চত্বরে ৯ টি লাশ পাওয়া গিয়েছিল। পরদিন ২০ মে এই লাশ কাঁধে বহন করে বিরাট শোক মিছিল সারা শিলচর শহর প্রদক্ষিণ করে। গুলি বর্ষণের পরদিন আরো দুটি লাশ পাওয়া যায়। এই নিয়ে লাশের সংখ্যা দাঁড়ায় এগারোতে। বরাক উপত্যকার সেইসব ভাষাশহীদদের সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/martyr-of-barak-valley-bengali-language-movement
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
সুতানুটী, গোবিন্দপুর, কলিকাতা এই তিন গ্রাম নিয়ে কলিকাতা শহরের পত্তন হয়েছিল একথা আমাদের সকলেরই জানা, আর কলিকাতা থেকে আজকের কলকাতা সেই তথ্যও কারোর অজানা নয় কিন্তু সেই গ্রামটির কলিকাতা বা কলকাতা নাম হল কীভাবে তা নিয়ে অনেক গল্প প্রচলিত থাকলেও আসল কাহিনী কিন্তু সকলের জানা নেই। কলকাতার নামকরণের ইতিহাস নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও
.
.
.
.
.
.
কলকাতায় মিন্টো পার্কের কাছে হোটেল নীহারিকা নিয়ে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান