টয় ট্রেন দার্জিলিং এর গর্ব। ১৯৯৯ সালে ইউনেস্কো, দার্জিলিং টয় ট্রেনকে বিশ্ব ঐতিহ্যমন্ডিত স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দার্জিলিং ঘুরতে গিয়ে টয় ট্রেনে না চড়লে দার্জিলিং ভ্রমণ একপ্রকার অসম্পূর্ণই রয়ে যায়। দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয় ট্রেনে যাওয়া এবং আসার পোশাকি নাম জয় রাইড। মরশুম অনুযায়ী জয় রাইডের সময়সূচি পরিবর্তিত হয়। তাই ঘুরতে যাবার আগে দার্জিলিং জয় রাইডের সময়সূচি দেখে নিন এখানে।
পর্যটনের ভরা মরশুমে জয় রাইডের সংখ্যা বাড়ানো হয়। অন্য মরশুমে পর্যটক কমে গেলে জয় রাইডের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়। এই গরমে দার্জিলিং-এ ভর্তি পর্যটক থাকায় দৈনিক ১৩টি জয় রাইড চলছে। আবার জানুয়ারি মাসে জয় রাইডের সংখ্যা ছিল ৬।
আরও পড়ুন: ট্রয় ট্রেন বুকিং পদ্ধতি এবং ভাড়া
দার্জিলিং জয় রাইডের সময়সূচি
| ট্রেন নাম্বার | ট্রেনের নাম | কোথা থেকে ছাড়বে | কখন ছাড়বে | কোথায় পৌঁছবে | কখন পৌঁছবে |
|---|---|---|---|---|---|
| ৫২৫৪১ | নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার | নিউ জলপাইগুড়ি | সকাল ১০টা | দার্জিলিং | বিকেল সাড়ে ৫টা |
| ৫২৫৯১ | ডিজেল জয়রাইড | দার্জিলিং | সকাল ৯টা ৩৫ মিনিট | দার্জিলিং | সকাল ১১টা ১৫ মিনিট |
| ৫২৫৯৭ | ডিজেল জয়রাইড | দার্জিলিং | সকাল ১১টা ৪০ মিনিট | দার্জিলিং | দুপুর ১টা ২০ মিনিট |
| ৫২৫৯৯ | ডিজেল জয়রাইড | দার্জিলিং | দুপুর ১টা ৪০ মিনিট | দার্জিলিং | দুপুর ৩টে ২৫ মিনিট |
| ৫২৫৯০ | ডিজেল জয়রাইড | দার্জিলিং | দুপুর ৩টে ৪৫ মিনিট | দার্জিলিং | বিকেল ৫টা ২৫ মিনিট |
| ৫২৫৯৪ | স্টিম জয়রাইড | দার্জিলিং | সকাল ৯টা ২৫ মিনিট | দার্জিলিং | সকাল ১১টা ১০ মিনিট |
| ৫২৫৯৬ | স্টিম জয়রাইড | দার্জিলিং | সকাল ১১টা ৩০ মিনিট | দার্জিলিং | দুপুর ১টা ১৫ মিনিট |
| ৫২৫৯৮ | স্টিম জয়রাইড ভিস্টা | দার্জিলিং | দুপুর ১টা ৩০ মিনিট | দার্জিলিং | দুপুর ৩টে ১৫ মিনিট |
| ৫২৫৪৪ | স্টিম জয়রাইড ভিস্টা | দার্জিলিং | দুপুর ৩টে ৩৫ মিনিট | দার্জিলিং | বিকেল ৫টা ২০ মিনিট |
সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫
আরও পড়ুন: দার্জিলিং এর সমস্ত দর্শনীয় স্থান
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান