বৃষ্টি তো অনেকরকম হয় আমরা শুনেছি। রোজকার বৃষ্টি ছাড়াও মাছ বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি এমনকি ব্রাজিলে মাঝে একবার মাকড়শা বৃষ্টিও দেখা গেছে। কিন্তু তাই বলে কাচের বৃষ্টি শুনেছেন কখনো? আকাশ থেকে ধারালো কাচের টুকরো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে এমন দৃশ্য কল্পনা করাও কষ্টকর। কিন্তু এমন স্থানও আছে যেখানে বৃষ্টি মানেই কাচের বৃষ্টি (Glass rain) । ভাবছেন এমন জায়গা আবার কোথায় আছে? আছে আছে আলবাত আছে। তবে আমাদের এই পৃথিবীতে তো নেইই এমনকি আমাদের এই সৌর মণ্ডলেও নেই। আমাদের অতি পরিচিত সৌর মন্ডলের বাইরে অবস্থিত এই গ্রহের নাম HD 189733 b।
সাম্প্রতিক পোস্ট
পৃথিবী থেকে সাড়ে চৌষট্টি আলোকবর্ষ দূরে অবস্থিত ভালপেকুলা (Vulpecula) নক্ষত্রপুঞ্জে অবস্থিত এই HD 189733 b নামক গ্রহটি আসলে একটি বহির্জাগতিক গ্রহ (exoplanet) যেটি ২০০৫ সালের ফ্রান্সের একদল জ্যোতির্বিজ্ঞানী আবিষ্কার করেন। বৃহস্পতির থেকে প্রায় ১৬.২ শতাংশ বেশি ভর সম্পন্ন এবং ১৩.৮ শতাংশ বড় এই গ্রহটিকে দেখলে যে কেউ মনে করবে এটাই বোধহয় পৃথিবী। নীল এবং সাদা রঙের মিশেলে এই গ্রহ একঝলকে পৃথিবীর যমজ ভাই বলেই মনে হতে পারে। দেখতে পৃথিবীর মত হলে কি হবে এই গ্রহের আবহাওয়া কিন্তু অকল্পনীয় রকমের বিপজ্জনক। এখানে দিনের তাপমাত্রা প্রায় ৯৩০ ডিগ্রি সেলসিয়াস। ৮৭০০ কিমি প্রতি ঘন্টা বেগে এখানে বাতাস প্রবাহিত হয় যা শব্দের গতির থেকে প্রায় সাতগুণ বেশি দ্রুত। এতো গেল হাওয়ার গতিবেগ। এর সাথে যদি বৃষ্টি যোগ হয় তাহলে তো গেল ! এখানে বৃষ্টি হয় আনুভূমিক অর্থাৎ সিলিকেট কণা সাধারণ বৃষ্টির মত ওপর থেকে পড়ার বদলে বায়ু প্রবাহের মত বইতে থাকে। প্রবল তাপে এই সিলিকেট কাচে পরিণত হয়ে যায়। সেই ছোট ছোট ধারালো কাচের টুকরোয় নীল রশ্মি প্রতিফলিত হয়ে গ্রহটিকে নীলাভ করে তোলে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান