জন্মদিন মানে প্রতিটা মানুষের কাছে, তাঁর পরিবারের কাছে একটি আনন্দের দিন। আমরা সবাই জন্মদিন পালন করে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা মোমবাতি নিভিয়ে কেক কাটি আর তার সাথে সাথে এক সুরে গেয়ে উঠি ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’। এই গান খুবই জনপ্রিয় এবং আমরা সবাই গেয়ে থাকি। কিন্তু কখনো কি আমাদের মনে হয়েছে এই গান গাওয়ার রীতি শুরু হল কবে?কে লিখেছিলেন এই ভুবনখ্যাত গান? আসুন আজ বরং জেনে নেওয়া যাক এই গান গাওয়ার রীতি এল কিভাবে।
‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ গানটি এসেছে ‘গুড মর্নিং টু অল’ এই গানটি থেকে যা প্যাটি হিল এবং মিলড্রেড জে. হিল নামে আমেরিকান দুই বোন ১৮৯৩ সালে তৈরি করেছিলেন।গানটি অত্যন্ত সহজ সুর ও তালের মেলবন্ধনে তৈরি। গানটি লিখেছিলেন প্যাটি হিল তাতে সুর দিয়েছিলেন মিলড্রেড হিল। প্যাটি কেন্টাকির একটি শিশু বিদ্যালয়ের অধ্যক্ষা ছিলেন এবং মিলড্রেড সেখানে পিয়ানো শেখাতেন।বাচ্চাদের গান গাইতে সুবিধে হওয়ার জন্য তাঁরা গুড মর্নিং টু অল’ গানটি তৈরি করেন। ১৯১২ সালে প্রথম ‘গুড মর্নিং টু অল’ পরিবর্তিত হয়ে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ গানে পরিণত হয় এবং ছাপার আকারে প্রকাশ পায়।এমনও মনে করেন অনেকে এর আগেও ছাপা হয়ে থাকতে পারে।তবে ১৯২৪ সালে ‘গুড মর্নিং টু অল’ আর হ্যাপি বার্থ ডে এক সাথে একটি বইয়ে প্রথম প্রকাশিত হয় যার সম্পাদক ছিলেন রবার্ট . এইচ. কোলম্যান।১৯৩৪ সাল থেকে গানটি খুব জনপ্রিয় হয়ে যায়। ১৯৯৮ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এটি ইংরেজি ভাষায় সবচেয়ে স্বীকৃত গান। এই গানটি, আরবি, ডাচ ফ্রেঞ্চ সহ কমপক্ষে ১৮টি ভাষায় অনুবাদ করা হয়েছে। মনে করা হয় এই গানটি পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারি একক গান।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/Happy_Birthday_to_You
- https://www.telegraph.co.uk/music/news/Happy-Birthday-song-and-its-strange-past/
- https://www.cbsnews.com/news/happy-birthday-song-officially-recognized-in-public-domain/
- https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/happy-birthday-song-origin-facts-985001-2017-06-27


আপনার মতামত জানান