সববাংলায়

আজকের দিনে | ২ এপ্রিল

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ এপ্রিল ।

বিশেষ দিবস :

২ এপ্রিল – বিশ্ব অটিজম সচেতনতা দিবস

আজকের দিনে ভারত :

১৮৯৮ সালের আজকের দিনে কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম হয়।

১৯০২ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বড়ে গুলাম আলী খানের জন্ম হয়।

১৯২৬ সালের এই দিনে কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়।

১৯৬৫ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত পরলোক গমন করেন।

১৯৭০ সালের এই দিনে আসাম রাজ্যের মধ্যে থেকেও মেঘালয় একটি স্বয়ংশাসিত রাজ্যের স্বীকৃতি লাভ করে।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৮ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্ম হয়।

১৯৮৬ সালের আজকের দিনে আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

৯৯৯ সালের এই দিনে গার্বার্ট অফ্ অরিল্যাক্ (Gerbert of Aurillac) প্রথম ফরাসি পোপ হিসেবে নির্বাচিত হন।

১৪৫৩ সালের এই দিনে দ্বিতীয় মহম্মদ কনস্ট্যানন্টিনোপল (বর্তমান ইস্তান্বুল) অবরোধ করা শুরু করেন।

১৮০৫ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ লেখক এবং কবি হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন জন্মগ্রহণ করেন।

১৮১৯ সালের এই দিনে প্রথম সফল কৃষি সম্পর্কিত সাময়িক পত্র (journal) ‘আমেরিকান ফার্মার’-এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়।

১৮৪০ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা জন্মগ্রহণ করেন।

১৯১২ সালের এই দিনে সান ইয়াৎ সেন চীনের ‘কুয়োমিংতাং দল’ গড়ে তোলেন।

১৯১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নির্দেশে দেন।

১৯২১ সালের এই দিনে অ্যালবার্ট আইনস্টাইন নিউইয়র্কে তাঁর নতুন ‘আপেক্ষিকতাবাদ তত্ত্ব’ (Theory of Relativity) -এর ওপর বক্তব্য রাখেন।

১৯৪১ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর জন্মগ্রহণ করেন।

১৯৫৪ সালের এই দিনে ‘ডিজনিল্যান্ড’ গড়ে তোলার কথা প্রথম ঘোষণা করা হয়।

১৯৬৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের ‘লুনা ১০’ প্রথম কোনও মহাকাশযান হিসেবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

১৯৮২ সালের এই দিনে আর্জেন্টিনা ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে।

১৯৯২ সালের এই দিনে শেকসপিয়ারের ‘হ্যামলেট’ নিউইয়র্কের ক্রাইটেরিয়ান থিয়েটারে পঁয়তাল্লিশটি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়।

২০০৫ সালের এই দিনে জেমস্ স্টিওয়ার্ট জুনিয়র প্রথম কোনও আফ্রো-আমেরিকান হিসেবে একটি বৃহত্তর মোটর ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ করেন।

২০১৩ সালের এই দিনে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা প্রথম কোনো অস্ত্রবাণিজ্যের সন্ধির প্রতি সমর্থন জানায়।

২০১৩ সালের এই দিনে উরুগুয়ে সমকামী বিবাহকে সম্মতি প্রদানের জন্য আইন প্রণয়ন করে।

২০১৫ সালের এই দিনে কেনিয়ার গ্যারিস্যা বিশ্ববিদ্যালয় কলেজে এক বন্দুকধারীর আক্রমনে  একশত চল্লিশ জনের মৃত্যু ঘটে।

আজকের দিনে

আজকের দিনে | ১ এপ্রিল আজকের দিনে | ৩ এপ্রিল

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading