কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ অক্টোবর।
আজকের দিনে ভারতঃ
১৯০২ সালের আজকের দিনে শিশু সাহিত্যিক অখিল নিয়োগীর জন্ম হয়।
১৯৩৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন ব্রজকিশোর চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪ সালের আজকের দিনে রামকৃষ্ণ রায়ের মৃত্যু হয়। তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৪৫ সালের আজকের দিনে বাঙালি অভিনেত্রী অপর্ণা সেনের জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ সালের আজকের দিনে স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬৪ সালের আজকের দিনে স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭৫ সালের আজকের দিনে রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায়ের মৃত্যু হয়।
১৯৮৬ সালের আজকের দিনে ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৪৫৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন খান জাহান আলী, তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৯০৬ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
১৯৪৭ সালের আজকের দিনে কবি মাহাবুব সাদিক জন্মগ্রহন করেন।
১৯৭১ সালের আজকের দিনে ইংল্যান্ডের কভোন্ট্রি শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আনিকা কবির শখ, তিনি বাংলাদেশ মডেল।
১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সাবিনা খাতুন, তিনি বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের সহঅধিনায়ক।
আজকের দিনে বিশ্ব –
১৮৩৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।
১৮৮১ সালের আজকের দিনে বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম হয়।
১৮৮২ সালের আজকের দিনে আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহন করেন।
১৮৮২ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহন করেন।
১৯০২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফ্রাঙ্ক নরিস, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯১৭ সালের আজকের দিনে জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহন করে।
১৯৩৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উইলফ ম্যাকগিনেস, তিনি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৭৩ সালের আজকের দিনে আবেবে বিকিলার মৃত্যু হয়। খালি পায়ে ম্যারাথন দৌড়ে স্বর্ণপদক লাভ করে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি।
১৯৮৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_25
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87- 2
- http://www.bornglorious.com/birthday/?ct=/m/03rk0&pd=0925


আপনার মতামত জানান