সববাংলায়

আজকের দিনে ।। ২৬ অক্টোবর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ অক্টোবর  

আজকের দিনে ভারতঃ  

১৮৮৮ সালের আজকের দিনে বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের জন্ম হয়। 

১৮৯০ সালের আজকের দিনে ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর জন্মগ্রহন করেন।

১৯১৭ সালের আজকের দিনে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক হীরালাল সেনের মৃত্যু হয় । 

১৯৩৪ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়। 

১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটেন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জনের পরেপরেই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরের রাজা এই অঞ্চলকে ভারতের অংশ বলে ঘোষণা করেন। এ অঞ্চলের অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায় জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হবার কথা ছিল। জম্মু ও কাশ্মীরের তৎকালীন অমুসলিম রাজা জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই অঞ্চলকে ভারতের অংশে পরিণত করার সিদ্ধান্ত নেন। এই ঘোষণার পর পাকিস্তান কাশ্মীরে হামলা চালিয়ে অঞ্চলটির কিছু অংশ দখল কর। এরপর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীরের মালিকানা নিয়ে তিনবার যুদ্ধ করেছে এবং এ নিয়ে এখনও বিরোধ অব্যহত। 

১৯৭৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন জন্মগ্রহন করেন।

১৯৮৫ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী অসিন জন্মগ্রহন করেন।

আজকের দিনে বাংলাদেশ    

১৮৭৩ সালের আজকের দিনে শের – বঙ্গাল নামে পরিচিত এ কে ফজলুল হকের জন্ম হয়।   

১৯৫২ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক ( রিয়াজ ) জন্মগ্রহন করেন।

আজকের দিনে বিশ্ব – 

১৮৬৩ সালের আজকের দিনে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়।

১৯০০ সালের আজকের দিনে নিউ ইয়ার্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেওয়া হয়।

১৯১২ সালের আজকের দিনে টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেওয়া হয়।

১৯৩৬ সালের আজকের দিনে মাও জে দংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু হয়।

১৯৪৭ সালের আজকের দিনে ইরাক ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত হয়।

১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হিলারি ক্লিনটন, তিনি আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৪ তম ফার্স্ট লেডি।

১৯৪৯ সালের আজকের দিনে প্রেসিডেন্ট হ্যারি ট্রম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।

১৯৫৫ সালের আজকের দিনে অস্ট্রিয়ার স্বাধীনতা লাভ করে।

১৯৬২ সালের আজকের দিনে বিটলস ‘প্লিজ প্লিজ মি’ ও ‘আস্ক মি হোয়াই’ গান দুটি রেকর্ড করে।

১৯৭১ সালের আজকের দিনে চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৮৮ সালের আজকের দিনে ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথা শিল্পী পিটার কেরি।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৫ অক্টোবর আজকের দিনে ।। ২৭ অক্টোবর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading