সববাংলায়

আজকের দিনে ।। ৯ অক্টোবর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ অক্টোবর।

বিশেষ দিবসঃ

বিশ্ব ডাক দিবস

আজকের দিনে ভারতঃ

১৫৩৪ সালের আজকের দিনে শিখ গুরু রামদাস জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় সরোদবাদক আমজাদ আলি খান জন্মগ্রহণ করেন।

১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি ভাষা বিশেষজ্ঞ ও কবি লোকনাথ ভট্টাচার্যের জন্ম হয়। 

১৯৪৯ সালের এই দিনে ভারতের নিরাপত্তায়  নিযুক্ত ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির  প্রতিষ্ঠা  হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৮১ সালের এই দিনে বিশিষ্ট পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন পরলোক গমন করেন।

১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ পরলোক গমন করেন।

আজকের দিনে বিশ্বঃ

১৪৪৬ সালের এই দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু করা হয়।

১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বেরন শহরে প্রথম ডাক ব্যবস্থা চালু হয়।

১৮৭৪ সালের এই দিনে রাশিয়ার বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ নিকোলাস রোয়েরিচ জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

১৯৪০ সালের আজকের দিনে ‘দ্য বিটলস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেননের জন্ম হয়।

১৯৪৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী পিটার জেমান পরলোক গমন করেন।

১৯৬২ সালের এই দিনে আফ্রিকার দেশ উগানডা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৬৬ সালের এই দিনে বিশিষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জন্মগ্রহণ করেন।

১৯৬৭ সালের আজকের দিনে বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত সমাজতান্ত্রিক বিপ্লবী চে গেভারার মৃত্যু হয়।

২০০৪ সালের এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

২০০৬ সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম তার পারমাণবিক পরীক্ষার নিয়োজন করে।

২০০৬ সালের এই দিনে গুগল, ‘ইউটিউব’-কে অধিগ্রহণের কথা ঘোষণা করে।

আজকের দিনে

আজকের দিনে ।। ৮ অক্টোবর আজকের দিনে ।। ১০ অক্টোবর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading