সববাংলায়

ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে

ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছা জানাতে অনেকে লেখে ‘হ্যাপি ক্রিসমাস’ আবার অনেকে লেখে “হ্যাপি এক্সমাস” (Happy Xmas)।  কিন্ত ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে, সেটা ভেবে দেখেছেন কখনও? আসুন জেনে নেওয়া যাক।

অনেকে মনে করে এই এক্স যীশু খ্রীস্টের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। আবার অনেকে মনে করে ক্রিসমাসকেই ছোট করে এক্স মাস বলা হয়। আবার এমন ভুল ধারণাও মানুষের মধ্যে আছে যে ক্রিসমাস শব্দ থেকে ক্রাইস্ট বা খ্রীস্ট শব্দটি বার করে এক্সমাস বানিয়ে নাকি শব্দটিকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে। বাস্তবে এই এক্সমাস বলার কারণ কিন্তু একেবারে ভিন্ন।

ক্রিসমাস শব্দটিকে গ্রীক ভাষায় লেখা হয় Χριστός (ইংরাজি Christos , উচ্চারণ ক্রিসতস) নামে। এর বানানটা শুরু হয় এক্সের মতন দেখতে অক্ষর  χ (গ্রীক উচ্চারণ কাই) দিয়ে। ।প্রাচীন খ্রীস্টান শিল্পকলায় χ এবং χρ কে খ্রীস্টের নামের সংক্ষেপ হিসাবে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টেও নাকি  Χριστος এর সংক্ষেপ হিসাবে X অক্ষরটি ব্যবহার করা হয়েছে। আর সেখান থেকেই ক্রিসমাস ছোট হয়ে এক্সমাস।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading