স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে, তেমন একটি স্মার্টফোনেরও আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা অ্যান্ড্রয়েড ভার্সান তার নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম ব্যবহার করে। যেমন কিটক্যাট, ললিপপ ইত্যাদি। এখনও অবধি সমস্ত তালিকা এখানে দেওয়া হল।
| অ্যান্ড্রয়েড ভার্সান | তার ডাকনাম |
|---|---|
| ১.০ এবং ১.১ | শুরুর দিকে বাজারে যখন অ্যান্ড্রয়েড এল, তখন তার নাম নিয়ে অতটা চিন্তা করা হয়নি। তাই ২০০৮ সালে যখন আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড প্রথমবারের মতো এল, তখন এর কোন সেরকম অর্থে নাম ছিল না। কিন্তু ২০০৯ সালে যখন এর উন্নত সংস্করণ বা আপডেটেড ভার্সান অ্যান্ড্রয়েড ১.১ এল, তখন তার নাম রাখা হল পেটি ফোর (Petit Four)। এটি একটি ছোট কেকের নাম। যদিও বেশিদিন এই ভার্সানটি না থাকার ফলে এই নামটি খুব বেশি জনপ্রিয় হয়নি। |
| ১.৫ | এটির একটি নাম দেওয়া হল, কাপকেক (Cupcake)। এটিকেই অনেকে প্রথম নামওয়ালা অ্যান্ড্রয়েড ভার্সান মনে করে, যেহেতু এই ভার্সান থেকেই অ্যান্ড্রয়েড জনপ্রিয়তা পেতে শুরু করে। |
| ১.৬ | এটির নাম দেওয়া হল ডোনাট(Donut)। |
| ২.০ এবং ২.১ | দুটো ভার্সানেরই একই নাম, যা হল এক্লেয়ার (Eclair)। |
| ২.২ | এর নাম ফ্রয়ো (Froyo)। |
| ২.৩ | ২০১০ সালে এল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সান ২.৩। এর নাম রাখা হল জিঞ্জারব্রেড (Gingerbread)। |
| ৩.০ থেকে ৩.২ | ২০১১ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৩.০ এর নাম রাখা হল হানিকম্ব (Honeycomb)। এর পরের দুটো ভার্সান ৩.১ এবং ৩.২ এর আর নাম বদলায়নি। |
| ৪.০ | এর নাম আইস ক্রিম স্যান্ডউইচ (Ice Cream Sandwich)। |
| ৪.১ থেকে ৪.৩ | ২০১২ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৪.১ এল, যার নাম রাখা হল জেলিবিন (Jelly Bean)। এরপর ২০১৩ অবধি আরও দুটো ভার্সান ৪.২ থেকে ৪.৩ সবকটার নামই ছিল জেলিবিন। |
| ৪.৪ | ২০১৩ এর শেষদিকে অ্যান্ড্রয়েডের ভার্সান ৪.৪ এল, যার নাম রাখা হল কিটক্যাট(KitKat)। |
| ৫.০, ৫.১ এবং ৫.১.১ | ২০১৪ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৫.০ এল, যার নাম ললিপপ (Lollipop)। এর পরে আরও ভার্সান বেরলেও নাম একই রইল। |
| ৬.০ | ২০১৫ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৬.০ এল, যার নাম মার্শমেলো (Marshmallow) |
| ৭.০ থেকে ৭.১ | ২০১৬ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৭.০ এল, যার নাম নৌগাট (Nougat)। পরের ভার্সান ৭.১ এর নামও একই রইল। |
| ৮.০ থেকে ৮.১ | ২০১৭ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৮.০ এল, যার নাম ওরিও (Oreo)। এর পরের ভার্সান ৮.১ এর নামও একই রইল। |
| ৯.০ | ২০১৮ সালে অ্যান্ড্রয়েডের ভার্সান ৯.০ এল, যার নাম পাই (Pie)। |
| ১০.০ | ২০১৯ সালে বাজারে এল অ্যান্ড্রয়েডের ভার্সান ১০.০ এল, কিন্তু কোন খাবারের নামে এর নামকরণ হয় নি। প্রথমবার সংস্করণের নামেই তার নাম হল অ্যান্ড্রয়েড ১০ |
| ১১.০ | ২০২০ সালে বাজারে এল অ্যান্ড্রয়েডের ভার্সান ১১। অ্যান্ড্রয়েড ১০ এর মতই এই সংস্করণের নামও অ্যান্ড্রয়েড ১১ |
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান